তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার সাবেক ছাত্রলীগ নেতা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

মুহাম্মদ মহিউদ্দিন। বাবার নাম মোঃ আমানত উল্লাহ। তার বাড়ি ভৈবর উপজেলার আকবরনগর গ্রামে। তার বাবা একজন সনদধারী মুক্তিযোদ্ধা হলেও এলাকাবাসীর অভিযোগ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করেই জালিয়াতি করে সনদ নিয়ে সরকারের কাছ থেকে অনৈতিকভাবে আর্থিক সুযোগ-সুবিধা নিয়েছেন তার বাবা। সেই সূত্রে মহিউদ্দিন তার বাবার সনদ নিয়ে বিশেষ কোটায় চাকরি পান ৩১ তম বিসিএসে। বর্তমানে তিনি কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট, রংপুরে কর্মরত।

জানা যায়, অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলে ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মহিউদ্দিন। এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমের আমলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি তার রাজনৈতিক পদ-পদবি ও বাবার মুক্তিযোদ্ধা উপাধি ব্যবহার করে বিভিন্ন লবিংয়ের মাধ্যমে তার বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানান এবং এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সার্ভিস কাস্টমস কর্মকর্তা (বিসিএস) হতে সক্ষম হন। আলাউদ্দীনের চেরাগ হাতে পাওয়ার মতো এরপরই বদলে যায় তার জীবন।

কাস্টমসে চাকরির সুবাদে বা তার চাকরির পদ ব্যবহার করে তিনি নিজ এলাকায় প্রায় ১ কোটি টাকা খরচ করে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ, রাজধানীর ধানমন্ডিতে প্রায় ৬-৮ কোটি টাকা দিয়ে একটি অভিজাত একটি ফ্ল্যাট। তার ঢাকার আবাসিক ফ্লাটের ডিপিডিসি আইডি নম্বর ০৯০১১৮৭৯৩৭ বলে জানা যায়। এছাড়া গাজীপুরে ৯.২ শতাংশ জমি ক্রয় করেছেন। রয়েছে এক্স-করলা গাড়ি, যার নাম্বার ঢাকা মেট্রো- গ- ৪৭১৩০২। তার ডাচ বাংলা, অগ্রণী ও বিকাশ নম্বরে অবৈধ লেনদেনের খোঁজ পাওয়া গেছে। এছাড়াও নামে-বেনামে তার অনেক সম্পদের খোঁজ মিলেছে, যা এই স্বল্প সময়ে একজন ক্যাডার কর্মকর্তার ন্যায্য আয় দিয়ে অর্জন করা সম্ভব নয়।

এখানেই শেষ নয়, মুহাম্মদ মহিউদ্দিন তার রাজনৈতিক প্রভাব ও বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে তার ছোট ভাই নুরুদ্দীনকেও বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাইয়ে দেন।

তার বিরুদ্ধে প্রশাসনিক কাজকর্মে প্রভাব খাটানোর অভিযোগ করেন কাস্টমসের কর্মকর্তাদের একটি অংশ। তাদের ভাষ্য, এই কর্মকর্তা আওয়ামী সরকারের শাসন আমলে কাস্টমস দপ্তরের ভেতরে তিনি ক্ষমতাধর নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে চলেছেন। কাস্টমসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সব অভিযোগ যাচাই সাপেক্ষে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিনের বাবার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া-এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার সব কাগজপত্র সঠিক রয়েছে। আমার চাকরির তেরো-চৌদ্দ বছর পর হঠাৎ এই প্রশ্ন তোলা হচ্ছে কেন তা বোধগম্য নয়। যথাযথ কর্তৃপক্ষের যাচাই বাছাই শেষ করেই আমি চাকরিতে যোগদান করেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকার অভিযোগ রয়েছে এ প্রশ্ন শুনেই তিনি কোনো বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন

ডেস্ক রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুর ১টার পরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সহপাঠী হত্যার বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। আজ দুপুর ১২টা থেকে কনকর্ড টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে সহপাঠী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সায়েন্সল্যাব মোড় থেকে কাঁটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে। এতে সায়েন্সল্যাব মোড়ের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আরশাদ গত ২৩ মে রাতে তার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান।

আরও পড়ুন
language Change