তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

দুদকের মহাপরিচালক আতিকুর রহমান খানের স্ত্রীর সম্পদের পাহাড়

দুদকের মহাপরিচালক আতিকুর রহমান খানের স্ত্রীর সম্পদের পাহাড়
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য শাহনাজ পারভীনকে ঘিরে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, বিদেশে সম্পত্তি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে। মাদারিপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাসবারি এলাকায় তাঁর গ্রামের বাড়ি। একসময় ছিলো সাধারণ টিনের ঘর, কিন্তু বর্তমানে সেখানে দাঁড়িয়ে আছে পাকা একতলা বিল্ডিং। গ্রামে তিনি কিছুই করেন নি, তবে ঢাকায় রয়েছে সম্পদের পাহাড়। স্থানীয়দের দাবি, মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন শাহনাজ পারভীন। এনবিআরে চাকরি পাওয়ার পর থেকেই তাঁর আর্থিক অবস্থায় নাটকীয় পরিবর্তন দেখা যায় বলে তাঁদের বক্তব্য।

প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর দুদকের সাবেক মহাপরিচালক আতিকুর রহমান খানকে বিয়ে করেন শাহনাজ পারভীন, আর সেই সময় থেকেই তাঁর প্রভাব ও ক্ষমতার বিস্তার ঘটে বলে অভিযোগ উঠেছে।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুদকে স্বামীর উচ্চপদস্থ অবস্থানের কারণে শাহনাজ পারভীন দুদকের অভিযোগ মোকাবিলার একটি “মধ্যস্থতাকারী শক্তি” হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তাঁদের দাবি, দুদকে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যাতে সামনে না এগোয়, সেই ব্যবস্থা করতে তিনি বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতেন এবং এর বিনিময়ে দেওয়া-নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। অভিযোগকারীরা বলেন—এই মিউচ্যুয়াল সেটেলমেন্টই ছিল তাঁর বড় অঙ্কের আয়ের উৎস।

অভিযোগ রয়েছে, শাহনাজ পারভীনের সন্তানরা কানাডার টরন্টোতে থাকেন এবং সেখানে তাঁদের নামে স্থাবর সম্পত্তি রয়েছে। বিভিন্ন সূত্র দাবি করেছে, বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাঠানো হয়েছে টরন্টোতে, যার উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। দেশে তাঁর সম্পদের হিসাবও কম নয়—পূর্বাচলে প্রায় ৩০ কোটি টাকার বেশ কয়েকটি প্লট, বনানীতে ২,৫০০ বর্গফুটের ফ্ল্যাট, গাড়ি, পূর্বাচলে প্রায় ২০০ শতক জমি সহ ঢাকার বিভিন্ন এলাকায় আরও সম্পত্তির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তার ভাই ফকির সালাহউদ্দিনের নামে মিরপুরে বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান মিলেছে।

এনবিআরের একজন কর্মকর্তার সরকারি বেতনে এমন সম্পদ অর্জন কতটা যৌক্তিক—সেটি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এনবিআরের ভেতরে কর্মরত কিছু কর্মকর্তা অভিযোগ করেন যে, শাহনাজ পারভীন এমন এক প্রভাবশালী অবস্থান তৈরি করেছিলেন যেখানে তাঁর এক ফোন, এক সুপারিশ অনেক সময় কর্মকর্তার চাকরি, মামলার অগ্রগতি কিংবা তদন্তের দিক নির্ধারণ করত। অভিযোগকারীরা বলেন, এনবিআরের ভেতরে তিনি এক ধরনের অনানুষ্ঠানিক “দরবার” চালাতেন, যেখানে কে সমস্যায় পড়বে আর কে নিরাপদে থাকবে—তা নির্ভর করত তাঁর সঙ্গে সম্পর্ক, যোগাযোগ এবং আর্থিক লেনদেনের ওপর। তাঁকে ঘিরে এই অভিযোগগুলো বছর ধরে আলোচনা হলেও তাঁর বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

তবে এসব অভিযোগ, বিদেশে তাঁর সম্পদ, টরন্টোতে পাঠানো অর্থের উৎস, বা এনবিআরের ভেতরের এই কথিত মধ্যস্থতাকারী প্রভাব ঠিক কতদূর বিস্তৃত ছিল—এসব প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে পাওয়া যায়নি। প্রশাসন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগগুলো গুরুতর এবং প্রয়োজন আনুষ্ঠানিক তদন্ত, যেখানে তাঁর সম্পদের উৎস, ব্যাংক লেনদেন, কর নথি, বিদেশে সম্পত্তি এবং দুদকের অভিযোগ মোকাবিলায় তাঁর ভূমিকা—সবকিছুই খতিয়ে দেখা উচিত। তদন্ত ছাড়া এসব অভিযোগ সত্য না মিথ্যা—তা নিশ্চিত করার কোনো উপায় নেই। কিন্তু একটি মানুষের সম্পদ, প্রভাব এবং নেটওয়ার্ক নিয়ে এত অভিযোগ যখন একইসঙ্গে ঘুরে বেড়ায়, তখন প্রশ্ন ওঠে—এটা কি একজন মানুষের দুর্নীতির গল্প, নাকি আরও বড় কোনো প্রভাবশালী চক্রের অংশ?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে

৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের বিগত ৫৫বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন,বাংলাদেশের বিগত ৫৫বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা আজ ঘটতে যাচ্ছে,সারা দেশবাসী সেটা দেখবেন। ইনশাআল্লাহ,আমরা আশা করি এ মুহূর্তকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো।তিনি বলেন,তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত। তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলনের পর এখন মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আমরা ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গণতান্ত্রিক আন্দোলন তার পরিণতি পেয়েছে।

আরও পড়ুন
language Change