তারিখ লোড হচ্ছে...

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা

নির্বাচনী ট্রেন যেন দুর্ঘটনার সম্মুখীন না হয় : এম নাসের রহমান

নির্বাচনী ট্রেন যেন দুর্ঘটনার সম্মুখীন না হয় : এম নাসের রহমান
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর উপজেলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে, সেই ট্রেন যেন কোনো ষড়যন্ত্র বা সহিংসতায় দুর্ঘটনার শিকার না হয়-তা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে। সাড়ে ১৫ বছর একটি স্বৈরাচার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা তাদের ছিল না। ছাত্র–জনতার আন্দোলনের মধ্য দিয়েই তাদের বিদায় হয়েছে।

২০০১ সালের পর আজ ২৪ বছর পরে একটি প্রপার নির্বাচনের বাস্তব প্রেক্ষাপট তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও সম্পূর্ণ কারচুপিমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচন হয়েছিল সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুন্দর নির্বাচন। ঠিক তেমন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি।

নাসের রহমান বলেন, দেশের ভেতরে ও বাইরে দুই ধরনের শক্তি সক্রিয় রয়েছে। দেশের ভেতরের কিছু লোককে বাইরের শক্তি নির্বাচন বানচাল করার জন্য প্ররোচনা দিচ্ছে। ওসমান হাদীর হত্যাকাণ্ডের মাধ্যমে বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ অর্ন্তবর্তীকালীন সরকারকেই নিতে হবে। যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠেছে, সেই নির্বাচনী ট্রেন যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করি, এই নির্বাচনী ট্রেন তার নির্ধারিত স্টেশন ১২ ফেব্রুয়ারিতে গিয়ে গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। এ দেশের জনগণ যেন নির্বিঘ্নে তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আগের নির্বাচনের মতো তামাশাভরা নির্বাচন, কুকুর-বিড়ালের উপস্থিতিতে খালি ভোটকেন্দ্র এবং সাজানো নির্বাচনী নাটক নয়-বরং বাস্তবভিত্তিক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে-এটাই আমাদের প্রত্যাশা।

তিনি সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের হাতে জমা দেবার পর দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন। মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা প্রদানের সময় এম নাসের রহমানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহসভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, ফয়সল আহমদ, মো. বদরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, পিপি এডভোকেট আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।

এর আগে এম নাসের রহমান বাহারমর্দানে তাঁর পিতা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং মাতা দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করে দোয়া করেন। পরে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি হযরত শাহ মোস্তফা (রহ.) মাজার শরিফ জিয়ারত শেষে মোনাজাত করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়েরকৃত দুটি চেক সংক্রান্ত মামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলের টি ভ্যালী পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী মোঃ জয়নাল আবেদীন বাদশা। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘ প্রায় ৭ বছর ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা, মানবাধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদকর্মী হিসেবে কাজ করে আসছেন। ২০২৪ সালের মার্চ মাসে তার গ্রামের বাসিন্দা মো. মাসুক মিয়া অভিযোগ করেন যে, ভারতীয় চিনি ব্যবসার কথা বলে তিনি কথিত মাহবুব মুর্শেদ নামীয় একজনের ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণ করেছেন। পরে বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি

আরও পড়ুন
language Change