তারিখ লোড হচ্ছে...

সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

খাগড়াছড়িতে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

খাগড়াছড়িতে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
পাঠক সংখ্যা
638

মো: মাসুদ রানাঃ

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জনসহ মোট ১৫ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত।

এর আগে দিনভর শৈত্য প্রবাহ থাকায় প্রার্থীদের সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনাগোনা দেখা যায়নি। দুপুরের পর বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া প্রথমে তার নির্বাচন মনোনয়ন ফরম জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে। পরে একে একে সব প্রার্থীদের গ্রহণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত। এ কার্যক্রম চলে বিকাল পর্যন্ত।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি, জামাত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নেন। ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপি প্রার্থী মনজিলা সুলতানা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বাকী ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমাদানকারীরা হলেন, ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া, জামায়াতের এড. এয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামি আন্দোলনের কাউছার আজিজী ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নুর ইসলাম সহ ৯টি রাজনৈতিক দলের প্রার্থী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্মজ্যোতি চাকমা, সন্তোষিত চাকমা বকুল, জিরুনা ত্রিপুরাসহ ছয় জন।

সব প্রার্থীদের মনোনয়ন জমাদানকালে কোন ধরণের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। মনোনয়ন জমাদান শেষে বিভিন্ন প্রার্থীরা নিরাপত্তার কথা বলেছেন। আশংকার কথা জানিয়েছেন কেউ কেউ।

বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া জানান, নির্বাচনের মাঠে সুষ্ঠু পরিবেশ বজায় থাকা দরকার। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কথা বলেন। এ সময় তিনি পাহাড়ের শান্তি, সম্প্রীতির পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডের কথা জানিয়েছেন। তিনি এর আগেও কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। পতিত আ’লীগ সরকারের টানা মেয়াদে জেলায় বিরোধী দলের রাজনৈতিক নেতা হিসেবে মামলা, হামলা, নির্যাতনের শুকার হন। কয়েক দফায় ওয়াদুদ ভূইয়ার বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও গুলি করে পতিত আ’লীগের নেতাকর্মীরা।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান এর আগে একাধিকবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এরমধ্যে একবার নৌকা প্রতীক নিয়ে আ’লীগ থেকে একবার এবং পরেরবার ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। এরপর থেকে কোন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে এসে বিএনপির দলীয় মনোনয়ন চান, না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন নেন।

সমীরণ দেওয়ান বলেন, দলীয় রাজনীতির অপমৃত্যু হয়েছে। কিছুই করার নেই। কেন্দ্র বহিস্কার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন। বিএনপির দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনের সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে চাইলে তিনি এককথায় বলেন, এটি সম্ভব না। সমর্থন নয় বরং স্বতন্ত্র হয়ে তিনি নির্বাচনে লড়বেন।

অপরদিকে, জামায়াতের প্রার্থী এড. ইয়াকুব আলী চৌধুরী জানান, তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচিত হলে চাঁদাবাজি, দুর্নীতি ও বৈষম্য মুক্ত খাগড়াছড়ি গড়তে কাজ করবেন।

জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা নির্বাচনে নিরাপত্তা নিয়ে আশংকার কথা বলেন। একইসাথে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা পৃরকাশ করেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী কাউছার আজিজী বলেন, দলগত সিদ্ধান্ত আছে। জোটগত কোন বিষয় থাকলে তখন বিবেচনা করা হবে। তবে প্রার্থী হিসেবে লড়ে নির্বাচিত হয়ে পাহাড়ের মানুষের জন্যে করবেন এমনটা জানিয়েছেন।

ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নুর ইসলাম জানান, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা প্রস্তুত। আমাদের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, আমার জীবন নিরাপদ না থাকে তাহলে আমার রাষ্ট্র কখনো নিরাপদ নই। আমার রাষ্ট্র নিরাপদ থাকলে আমিও নিরাপদ। তাই ঠিক প্রতিটি মানুষের জীবন নিরাপত্তার জন্য প্রত্যেক মানুষকে মানবিক হতে হবে, মানুষ মানুষের প্রতি মায়া দয়া থাকতে হবে।

তিনি আরো বলেন, সবাই আমাকে দোয়া করবেন আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে পাহাড়ি বাঙালি যেন শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রেখে কাজ করতে পারি। পাহাড়ি বাঙালি বৈষম্য দূর করে মানুষের মধ্যে মানবতা সৃষ্টি করতে পারি, পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলাকে শান্তি শহর হিসেবে গড়ে তোলতে পারি।

৯ টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৩৮ টি ইউনিয়ন নিয়ে খাগড়াছড়ি জেলা। সংসদীয় আসন ১টি। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলায় নারী পুরুষ মিলে প্রায় সমান সমান ভোটার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

মাইলস্টোন কলেজের উপর বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুরের দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। উত্তরার ডিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এতে কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের ৫

আরও পড়ুন
language Change