তারিখ লোড হচ্ছে...

বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

যে ৯ জেলায় সফর করবেন তারেক রহমান

যে ৯ জেলায় সফর করবেন তারেক রহমান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনের সফরে তিনি ৯টি জেলায় সফর করবেন।  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। তবে তার এই সফর ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এবং এর ফলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে না বলে দাবি করা হয়েছে প্রেস রিলিজে। যেসব জেলায় তিনি যাচ্ছেন, সেগুলো হলো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।

তার সফর উপলক্ষে একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার প্রশাসক প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।

এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গত বছর জুলাই আন্দোলনের সময় আবু সাঈদসহ নিহত অন্যদের কবর জিয়ারত করবেন বলেও জানানো হয়েছে। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরসূচির আয়োজন যেভাবে দলটি জানিয়েছে, ১১ জানুয়ারি সকাল ৯টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা করবেন তারেক রহমান। টাঙ্গাইল পৌঁছে তিনি দুপুর ১টায় সন্তোষে উপমহাদেশের বিখ্যাত গণমানুষের মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। ভাসানীর কবর জিয়ারত শেষে তারেক রহমান বেলা ৩টায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রাবিরতি নেবেন। সেখান থেকে রাতে বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে রাত যাপন করবেন তিনি।

১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তারেক যাবেন দিনাজপুরে। দিনাজপুরে তার নানি মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাশাপাশি আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন এবং দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন। সেখানে রাত যাপন করবেন।

১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে পন্চঘরে দুপুর দেড়টায় পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে নীলফামারী যাবেন বিকাল ৪টায়। সেখানেও জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পরে লালমনিরহাটে গিয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন সন্ধ্যা ৭টায়। সেখান থেকে রওনা হয়ে রাত ১ টায় রংপুর ফিরে রাত যাপন করবেন।

পরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলী নিজের নির্বাচনী এলাকায় যাবেন এবং ফেরার পথে মহাস্থানগড় হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত ২টায় রাজধানী ঢাকায় তার পৌঁছার কথা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাড়তে পারে ঈদের ছুটি

বাড়তে পারে ঈদের ছুটি

ডেস্ক রিপোর্টঃ পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়তে পারে। ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই হিসেবে ১৯মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩মার্চ (সোমবার) পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা আছে। এর মধ্যে ২১মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। ১৯মার্চের আগে ১৭মার্চ (মঙ্গলবার) রয়েছে শবে কদরের ছুটি। মাঝে ১৮মার্চ

আরও পড়ুন
language Change