তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর

বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগ: তদন্তে গুরুত্ব, অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর
পাঠক সংখ্যা
638

 নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকায় পণ্য চুরি, স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয়দের একাংশের অভিযোগ, বন্দরের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অভিযোগকারীদের দাবি, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্য খালাস ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে রহস্যজনকভাবে মালামাল কম পাওয়া যায় বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশ ক্ষেত্রে কার্যকর প্রতিকার পান না বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, বন্দরের একজন শ্রমিক নেতা ও বিএনপি নেতা শহিদ আলী ওরফে বড় শহিদ এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী শহিদ ওরফে গোল্ড শহিদ বিভিন্ন অভিযোগের আলোচনায় উঠে এসেছেন। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, বন্দরের সিসিটিভি ফুটেজ, গেটপাস, গুদামের রেকর্ড, পণ্য খালাসের নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে।

এদিকে সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, সংঘবদ্ধ অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা উচিত। এ বিষয়ে বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত জানতে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি প্রায় তিন মাস আগের হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ওই দিনের সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে পারছে না। কারণ, বন্দর কর্তৃপক্ষ সাধারণত ৪৫ দিন পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে।

তিনি আরও জানান, ঘটনার দিন যেসব শ্রমিক দায়িত্বে ছিলেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ কারণে তদন্তে কিছুটা সময় লাগছে। এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনারের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বন্দরকেন্দ্রিক পণ্য চুরি ও সীমান্ত চোরাচালানের অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্দোষ ব্যক্তিদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যারা ফুটবল খেলা বোঝেন তারা ব্রাজিল সাপোর্ট করেন: অপু

আসন্ন কাতার বিশ্বকাপ প্রসঙ্গে দল সমর্থন প্রসঙ্গে জানতে চাইলে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার।’ এদিকে তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে চলতি মাসের ১ তারিখ থেকে ‘লাল শাড়ি; সিনেমার শুটিং করছেন। এটি তিনিই প্রযোজনা করছেন। সিনেমাটি পরিচালনা করছে বন্ধন বিশ্বাস। এই সিনেমার শুটিং সেটেই তার সঙ্গে আলাপ করা হয়। এ সময় অপু বিশ্বাস আরও বলেন, আমাকে নিয়ে একটা ট্রল হয়। আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। সেখানে তিশা আপু ছিলেন, আসিফ ভাই ছিলেন। তারা সবাই ব্রাজিলের জার্সি পড়ে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই

আরও পড়ুন
language Change