তারিখ লোড হচ্ছে...

বরিশাল বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পের নামে হচ্ছে লুটপাট চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন

দুস্থ অসুস্থ প্রতিবন্ধীদের অনুদানের কোটি কোটি টাকা আত্মসাত

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক॥
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান জাতীয় সমাজকল্যাণ পরিষদ। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে সারাদেশে প্রতিবন্ধী, দুস্থ, অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার প্রতি বছর একটি বড় অংকের অর্থ বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু এই সরকারি সহায়তার টাকা প্রতিবন্ধী, দুস্থ ও দরিদ্রদের পরিবর্তে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের ঊর্ধ্বতন ব্যক্তিদের পকেটে।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে সরকার বিভিন্ন নিবন্ধিত সংগঠন ছাড়াও ব্যক্তিবিশেষকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। ব্যক্তিবিশেষকে দেয়া অনুদানের অর্থ ‘বাহক চেক’ এর মাধ্যমে হস্তান্তর করা হয়। আবেদনকারীদের প্রত্যেকের নামে ‘বাহক চেক’ ইস্যু হয় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে। বাস্তবে দেখা যাচ্ছে, ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে ‘চেক’ ইস্যু হয় ঠিকই, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে এই ‘চেক’ যায় না। এমনকি যাদের নামে ইস্যু হয় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, অসুস্থ ও দরিদ্র ওই ব্যক্তিরা ‘চেক’ চোখেও দেখেন না। খবরও জানেনও না যে, তাদের নামে সরকারের তরফ থেকে কোনো অর্থসাহায্য দেয়া হয়েছে। দুস্থ, অসহায়, প্রতিবন্ধীদের এই অনুদানের টাকা আত্মসাত করছেন জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা।
দীর্ঘ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে দেখা যায়, অনেক ক্ষেত্রেই এ অর্থ আত্মসাত করা হয়েছে ঠিকানাবিহীন মানুষের নামে। নির্দিষ্ট ছকে আবেদন করার নিয়ম থাকলেও এ নিয়মনীতি অনুসরণ করা হয় না। মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ঠিকানাসহ আবেদনকারীর বিস্তারিত তথ্য উল্লেখ থাকা অপরিহার্য হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নেই। জাতীয় সমাজকল্যাণ পরিষদের কাছে অফিসিয়ালি এ বিষয়ে তথ্য চাওয়া হলেও তারা দিতে পারেননি।
গত তিন বছরে যাদের নামে অনুদানের চেক ইস্যু হয়েছে তাদের কারোই মোবাইল ফোন নম্বর দিতে পারেনি জাতীয় সমাজকল্যাণ পরিষদ। জাতীয় পরিচয়পত্রের কপিও পরিষদের কাছে নেই। আর্থিক অনুদান পাওয়া শত শত বক্তির মধ্যে মাত্র গুটিকয়েকের ঠিকানা তারা দিতে পেরেছেন। যাদের ঠিকানা দেয়া হয়েছে ওই ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জানেনই না যে, তাদের নামে সরকারি অনুদানের অর্থের চেক ইস্যু হয়েছে সরকারি এই প্রতিষ্ঠান থেকে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এর আওতায় নিবন্ধন প্রাপ্ত বিভিন্ন সমাজকল্যাণমূলক সংস্থাসহ অতি দরিদ্র ব্যক্তিদের প্রতিবছর বিভিন্ন পরিমাণে অনুদান প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মধ্যে যে অনুদান প্রদান করা হয় তা মাঠ পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হয়। জেলা সমাজকল্যাণ পরিষদ ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ মূলতঃ মাঠপর্যায়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাগণ জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন।
সংগঠন এবং ব্যক্তিবিশেষের সহায়তার জন্য প্রতি বছর সরকার জাতীয় সমাজকল্যাণ পরিষদকে ৬০/৭০ কোটি টাকা বরাদ্দ দেয়। পরিষদের ‘বিশেষ অনুদান’ নামে একটি খাত আছে। সেটির বরাদ্দ দরিদ্র, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষদের জন্য। একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত এই খাতের অনুদান পেতে পারেন। প্রতি বছর ৩০ শে অক্টোবরের মধ্যে জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক অনুদান প্রাপ্তির দরখাস্ত আহবান করা হয়। সমাজকল্যাণ পরিষদ কর্তৃক জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদে অনুদানের দরখাস্ত করার নির্ধারিত ফরম এবং দরখাস্ত আহবানের নোটিশ প্রেরণ করা হয়। দুঃস্থ ব্যক্তিগণ সাদা কাগজে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট ছক অনুসরণ করতে হবে। আবেদন পত্রসমূহ সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হয়। জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আবেদন বাছাই ও জাতীয় সমাজকল্যাণ পরিষদে সুপারিশ প্রেরণ করার নিয়ম রয়েছে। কিন্তু এই নিয়ম অধিকাংশ ক্ষেত্রেই অনুসরণ করা হয় না। ‘বিশেষ অনুদান’ খাত থেকে দুস্থ, অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের নামে যে আর্থিক সাহায্য দেয়া হয় তাতে আবেদনের নিয়মগুলো ব্যাপকভাবে লঙ্ঘন করা হয়। ‘দুস্থ/ অসহায়/ প্রতিবন্ধী/ গরীবদের আর্থিক সাহায্যের আবেদন ফরম’ নাম একটি ফরম নির্দিষ্ট করা আছে। দুস্থ-অসহায় ব্যক্তিরা সাদা কাগজে দরখাস্ত করলেও ফরমের এই নিদিষ্ট ফরমেট অনুসরণ করার কথা। ফরমেট অনুযায়ী আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম. বর্তমান ও স্থায়ী ঠিকানা ছাড়াও মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর প্রভৃতি বিস্তারিত তথ্য উল্লেখ থাকাটা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম মোটেই মানা হচ্ছে না।
অনুসন্ধানে দেখা গেছে, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ এই তিন বছরে যেসব শত শত দুস্থ, অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী মানুষের নামে বিশেষ অনুদানের চেক ইস্যু হয়েছে তাদের অধিকাংশের পূর্ণাঙ্গ ঠিকানা নেই। মোবাইল ফোন নম্বর নেই। জাতীয় পরিচয়পত্র তো নেই-ই। কীভাবে এইসব অনুদান প্রাপকের হাতে ব্যাংক চেক হস্তান্তর করা হয়েছে এর কোনো জবাব দিতে পারেননি জাতীয় সমাজকল্যাণ পরিষদের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এভাবে ব্যক্তিবিশেষকে দেয়া অনুদানের প্রায় পুরোটাই লুটপাট-আত্মসাত হচ্ছে। এমনকি সংগঠনগুলোর নামে যেসব অর্থ বরাদ্দ দেয়া হয় তারও ভাগবাটোয়ারা আদায় করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তাব্যক্তিরা। সংগঠনগুলো যে কর্মসূচির বিপরীতে অনুদানের অর্থ পায় অধিকাংশ ক্ষেত্রেই সেই কর্মসূচি বাস্তবায়ন করা হয় না। সমাজকল্যাণ পরিষদ এ বিষয়টি যথাযথভাবে তদারকও করে দেখে না, কর্মসূচি আদৌ বাস্তবায়িত হচ্ছে কিনা। যেহেতু মন্ত্রণালয় ও সমাজকল্যাণ পরিষদ আগে থেকেই ম্যানেজ করা থাকে।
সূত্রঃ (সাপ্তাহিক শীর্ষকাগজে ৩০ আগস্ট ২০২১ প্রকাশিত)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপি সভাপতি মোতাহার হোসেন তালুকদার। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,ইয়াসিন আলি মেম্বার,মোস্তাজুল খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,যুগ্ম আহবায়ক রাসেল মন্ড়ল,এস.এম আমিনুল ইসলাম,আরসাফুল আলম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।

আরও পড়ুন
language Change