তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
স্বৈরাচার হাসিনা পালালেও তার দোসররা বসে থেকে সেই আগের মতে অপর্কম করে যাচ্ছে দুর্নীতির এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত না হলে কুষ্টিয়ার উন্নয়ন প্রকল্পগুলো যে জনগণের আস্থাহীনতার প্রতীক হয়ে থাকবে সে আশঙ্কাই এখন জোরালো হচ্ছে।

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প মানেই যেন দুর্নীতির আরেকটি নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের অন্যতম আলোচিত নাম গণপূর্ত অধিদপ্তর। একের পর এক প্রকল্প, হাজার হাজার কোটি টাকার বরাদ্দ, অথচ সাধারণ মানুষের প্রাপ্তি প্রশ্নবিদ্ধ। এই চিত্রের ভয়াবহ প্রতিফলন কুষ্টিয়া গণপূর্ত বিভাগে, যেখানে সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

সরকারি চাকরির সীমিত বেতন কাঠামোর আড়ালে কীভাবে একজন প্রকৌশলী খুলনার জোড়াকল বাজার এলাকায় বহুতল ভবনের মালিক হন সে প্রশ্ন এখন কেবল কুষ্টিয়ার গণ্ডিতে সীমাবদ্ধ নয়; ঢাকার প্রশাসনিক অন্দরমহলেও বিষয়টি ‘নীরব আলোচনার’ কেন্দ্রে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের ক্ষমতার অপব্যবহার, টেন্ডার নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক ছত্রছায়ার সুযোগ নিয়ে জাহিদুল ইসলাম গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী দুর্নীতির বলয়।

মেডিকেল কলেজ প্রকল্প:
উন্নয়নের নামে পরিকল্পিত লুটপাট? সবচেয়ে গুরুতর অভিযোগের কেন্দ্রবিন্দু কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প। অনুসন্ধানে উঠে আসে, এখানে অনিয়ম ছিল কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি ছিল সুপরিকল্পিত ও ধারাবাহিক লুটপাটের রূপরেখা। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুব উল আলম হানিফের ঘনিষ্ঠতা ও স্থানীয় রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে গড়ে তোলা হয় একটি টেন্ডার সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অন্যতম অংশ হিসেবে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের নাম বারবার উঠে এসেছে। টেন্ডার বণ্টনের নামে সরকারকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

সর্বনিম্ন দরদাতা বঞ্চিত, পছন্দের ঠিকাদারই জয়ী:
দরপত্রের নথি বিশ্লেষণ করলে বেরিয়ে আসে আরও ভয়ংকর চিত্র। একাডেমিক ভবনের লিফট, হাসপাতালের ওটি, আইসিইউ ও সিসিইউ ভবনের লিফটসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার সর্বনিম্ন দরদাতাকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ইচ্ছাকৃতভাবে ৩–৪ মাস পর্যন্ত দরপত্র নিষ্পত্তি ঝুলিয়ে রাখা হতো, যেন ‘কমিশন’ ছাড়া কোনো ফাইল এগোয় না।
এভাবে সুপারস্টার ইঞ্জিনিয়ারিং, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিংসহ সিন্ডিকেটভুক্ত কিছু প্রতিষ্ঠানকে বারবার বেশি দামে কাজ পাইয়ে দেওয়া হয়। প্রকৃত যোগ্য ও সর্বনিম্ন দরদাতারা অভিযোগ করেও ন্যায্যতা পাননি বলে দাবি করেছেন।

একই কৌশলে একের পর এক প্রকল্প:
এই অনিয়ম শুধু একটি প্রকল্পেই সীমাবদ্ধ ছিল না। সড়ক, ড্রেন, পুকুরসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজেও একই ছক অনুসরণ করা হয়। অভিযোগ রয়েছে, মেসার্স শামীম এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও কাজ না পেয়ে গ্যালাক্সি অ্যাসোসিয়েটসের মতো প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে কাজ পায়, যাদের হাতে তখনই প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প চলমান ছিল।

কুষ্টিয়ার নতুন সার্কিট হাউস, মডেল মসজিদসহ একাধিক উন্নয়ন প্রকল্পেও একই কৌশলে লুটপাটের ধারাবাহিকতা বজায় রাখা হয় বলে অভিযোগ। এসব বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

একই স্থানে বারবার টেন্ডার, একই বছরে একাধিক বিল !

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগগুলোর একটি হলো
কুষ্টিয়া গণপূর্ত বিভাগের অভ্যন্তরে ৪০ বছর পুরনো এক উপ-বিভাগীয় প্রকৌশলীর সরকারি বাসভবন। অভিযোগ অনুযায়ী, ওই ভবনের কাঠামো পরিবর্তনের নামে নামে-বেনামে দরপত্র আহ্বান করে সরকারি অর্থ লোপাট করা হয়। একই স্থানে একই বছরের জুন মাসেই একাধিকবার ‘মেরামত’ দেখিয়ে নতুন নতুন টেন্ডার ডেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
এমনকি ডিসি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণেও একই অর্থবছরে বারবার টেন্ডার আহ্বান করে বিল তোলার নাটক সাজানো হয়। সদর হাসপাতাল, জজ কোর্ট, ডিসি অফিসসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এভাবে ‘ওভারল্যাপিং’ প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
নীরবতা কি দায়মুক্তির ইঙ্গিত ?
এত গুরুতর অভিযোগ সত্ত্বেও এখন পর্যন্ত কার্যকর কোনো তদন্ত বা দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে এই নীরবতা কি কেবল প্রশাসনিক গাফিলতি, নাকি আরও গভীর কোনো সমীকরণ?

এ বিষয়ে প্রকৌশলী জাহিদুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে নিজেই না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার :  চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে গাড়িচাপায় মো. আলী হোসেন (৩৭) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে। গতকাল রোববার রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মারা যান তিনি।   পুলিশ, আলী হোসেনের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই কন্যাসন্তানের জনক আলী হোসেন পেশায় কৃষক। কৃষিকাজ ও কৃষি যন্ত্রপাতি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। একই সঙ্গে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল রাতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিজামপুর সরকারি কলেজ

আরও পড়ুন
language Change