তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

বিমান কর্মকর্তার মানব পাচার, দ্রুত ব্যবস্থা নেওয়ার বদলে মিলছে আশ্বাস

বিমান কর্মকর্তার মানব পাচার
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড সার্ভিসেসের কর্মকর্তা মিজানুর রহমান শিশির (পি-৩৬৮৪৬) জাল ভিসার আড়ালে মানব পাচার সিন্ডিকেট গড়ে তুলেছেন। শিশির ও তার স্ত্রীর নামে লাইসেন্সবিহীন একটি অবৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে বছরের পর বছর ধরে এ ধরনের কাজ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভিসা, বোর্ডিং পাশ ও ইমিগ্রেশন ‘ম্যানেজ’ করে বডি কন্ট্রাক্ট করে তুলে দেন ফ্লাইটে, এক্ষেত্রে তিনি যাত্রীপ্রতি নেন ১০ লাখ টাকা।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মিজানুর রহমান শিশির ছিলেন বিমান শ্রমিক লীগের সভাপতি। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগীদের সেফ এক্সিটে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। শ্রমিক লীগের সভাপতি পদের দাপট খাটিয়ে করতেন বদলি বাণিজ্য। গড়ে তুলেছেন অপকর্মের নেটওয়ার্ক।

মিজানুর রহমান শিশির এর বিরুদ্ধে রয়েছে জুলাই গণহত্যার মামলা, কিন্তু এখনো তিনি আছেন বেশ বহাল তবিয়তে। গোয়েন্দা প্রতিবেদনে তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ছাড়াও বদলি বাণিজ্য, ব্যাগেজ কাটিং, স্বর্ণ চোরাচালান, যাত্রী হয়রানিসহ আরও বেশ কিছু গুরুতর তথ্য রয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। এর ভিত্তিতে ২৫ নভেম্বর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় ওই কর্মকর্তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা ওই পত্রে বিষয়টিকে অত্যন্ত ‘জরুরি’ হিসাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্ত ও যাচাই-বাছাই শেষে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক পাশ মিজানুর রহমান শিশির কম্পিউটার অপারেটর হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরিতে যোগদান করেন। পরে বিভাগ পরিবর্তন করে তিনি বিমানের ট্রাফিক শাখায় যুক্ত হন। এ শাখায় যোগদানের পর থেকেই নিজের প্রভাব বাড়তে থাকে তার। দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে তাকে ঢাকা থেকে সৈয়দপুরে বদলি করা হলেও তৎকালীন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও তোফায়েল আহমেদের তদবিরে অল্প সময়ের মধ্যেই সিলেট বিমানবন্দরে জায়গা করে নেন। সিলেটে যোগদানের পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সিলেটে বদলির পর স্টাডি ভিসার পাশাপাশি তিনি ভিজিট ভিসার আড়ালে মানব পাচার, ‘বডি কন্ট্রাক্ট’ ডিল, স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের অনৈতিক সুবিধা প্রদান এবং বিমানবন্দরে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

মিজানুর রহমান শিশির এর বিরুদ্ধে হামলা ও বিস্ফোরক আইনে গত বছরের ৬ নভেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলায় তাকে দণ্ডবিধির ১৪৯/৩৩০/৩২৪/৩২৫/১০৯ ধারাসহ বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪ ধারায় আসামি করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘আমি এখানে অল্প কিছুদিন আগে যোগদান করেছি। এখনো সব বিষয়ে পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। যতটুকু জেনেছি মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত। ওই মামলায় অভিযুক্ত হিসাবে মিজানুর রহমান শিশিরকে একপর্যায়ে আটক করা হয়েছিল। তবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন কিনা, সে বিষয়ে এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না।’

অভিযোগের বিষয়ে জানতে মিজানুর রহমান শিশির এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) বোশরা ইসলাম বলেছেন, অভিযোগ আসা কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন ‘আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। এরই মধ্যে শিশিরের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি ঠিক কী কী অপরাধে জড়িত ছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের পরিধি মোটেও ছোট নয়। মন্ত্রণালয়ের চিঠিতে আমরা দেখেছি, তার বিরুদ্ধে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাকরিচ্যুত দেড় হাজার পুলিশ ফিরে পাচ্ছেন চাকরি

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্য ফিরে পেতে যাচ্ছেন তাদের চাকরি। নেওয়া হচ্ছে আপিল ট্রাইব্যুনালে জেতার পর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালে ব্যবস্থা। আজ বিষয়টি নিশ্চিত করেছেন রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর। জানা গেছে, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালসংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে ১ হাজার ২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই বা এটিএসআই, ২০০ জন এসআই বা সার্জেন্ট বা টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন নন-পুলিশ সদস্য। চাকরি হারানো পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালসংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন

আরও পড়ুন
language Change