তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন

রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর পল্টনে একটি কিন্ডারগার্টেন স্কুলে এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দুজন শিক্ষক আনুমানিক চার থেকে পাঁচ বছর বয়সী এক শিক্ষার্থীকে অফিস রুমে নিয়ে দফায় দফায় নির্যাতন করতে দেখা যায়। অভিযুক্ত ওই দুই শিক্ষককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি স্কুলটি বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে ভিডিওটি প্রথম শেয়ার করেন আইনজীবী সালেহ উদ্দীন। তাতে সিসিটিভি ক্যামেরার সময় অনুযায়ী ভিডিওটি গত ১৮ জানুয়ারির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পল্টনের শারমিন একাডেমির বলে শনাক্ত করেছে পুলিশ।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক শিশু শিক্ষার্থীকে হাত ধরে একজন নারী শিক্ষক অফিস কক্ষে নিয়ে যান। এরপর সোফায় বসে থাকা অবস্থায় অফিসে থাকা এক পুরুষ শিক্ষক চেয়ার থেকে উঠে গিয়ে শিশুটির মুখ, মাথা, গলা চেপে ধরেন। নারী শিক্ষক ওই সময় তার হাত ধরে রাখেন। আরও কয়েক দফা তার ওপর এভাবে শারীরিক নির্যাতন চালানো হয়।

চশমা পরা, ঘিয়ে রঙের প্যান্ট ও ছাঁই রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি শিশুটিকে বেধড়ক মারধর করেন। পাশে গোলাপি রঙের শাড়ি পরা নারী শিশুটির হাত ধরে রাখেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এসে শিশুটিকে আঘাত করেন। সেখানে তাকে ধমক দেওয়া হয় এবং ইশারায় চুপ থাকতে বলা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। তারা বলছেন, স্কুল হলো সেকেন্ড হোম। আর শিক্ষকরা বাবা-মা সমতুল্য। সেই স্কুলে যখন শিশুরা নিরাপদ না, তখন সেটি বন্ধ করে দেওয়া উচিত।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, সচিবালয় থেকে মাত্র কয়েকশ গজের দূরত্বে পল্টনের মতো জায়গায় স্কুলে এ ধরনের অমানবিক ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি প্রশ্ন তোলেন, এরাও কি শিক্ষক? কোমলমতি শিশুকে দুইজন শিক্ষক মিলে স্কুলের অভ্যন্তরে অমানুষিক নির্যাতন করছে। এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে পুলিশ। এরই মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় ডাকা হয়েছে।

পল্টন থানা পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছেন। ঘটনাটি নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে। নির্যাতনে জড়িতদের একজনকেও শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। তাদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে তারা শুধু সময় নিচ্ছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন‌।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, আমরা অভিভাবকদের ডেকেছিলাম। তারা এসেছিলেন। এ ধরনের একটা ঘটনা, আমরা অভিযোগ দিতে বলেছি। তারা সময় নিয়েছেন, হয়তো আজ জানাবেন। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে জানতে শারমিন একাডেমির পরিচালক শারমিন আক্তারের মোবাইল ফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে থাকা একাধিক নম্বরে কল করা হলেও কেউ রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোঃ মোজাম্মেল হক এবং জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম। আজ ৪ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে ই-ক্রয় প্রেজেন্ট’স “ স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান ও ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মোঃ মোজাম্মেল হক, সম্পাদক দৈনিক করতোয়া। প্রধান আলোচক থাকবেন- তাশিক

আরও পড়ুন
language Change