তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ

আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ ও প্রাথমিক প্রস্ততি থাকা সত্ত্বেও আপাতত হচ্ছে না বহুল আলোচিত কুমিল্লা বিভাগ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সাম্প্রতিক সভায় নতুন এই বিভাগ গঠনের প্রস্তাবটি তোলা হয়নি। মূলত নতুন বিভাগ গঠনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বিতর্ক ও আঞ্চলিক বিরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

(২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।

সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সরকার ‘প্রাক নিকার সচিব কমিটি’ গঠন করে। কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী কমিটি বৈঠক করে কুমিল্লার নামে নতুন দুটি বিভাগ গঠনের সুপারিশ তৈরি করে।

প্রস্তাব অনুযায়ী, কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত করা হবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা। এ খবরকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় জনসাধারণ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি ও প্রতিবাদ দেখা গেছে। এর মধ্যে বৃহত্তর নোয়াখালীকে কেন্দ্র করে ‘নোয়াখালী বিভাগ’ গঠনের দাবি যেমন উঠেছে, তেমনি ফেনীকে প্রস্তাবিত কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত না করে চট্টগ্রাম বিভাগে রাখার পক্ষে জনমত তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, “আপাতত এ বিষয়টি (কুমিল্লা বিভাগ) নিকার সভায় ওঠেনি। এটি সভায় না তোলারই সিদ্ধান্ত হয়েছে। অনেক ঝগড়াঝাটি (আঞ্চলিক বিরোধ ও দাবি) আছে, সেজন্য আপাতত এটি আর বিবেচনায় নেওয়া হচ্ছে না।

সভায় বিষয়টি প্রস্তাব আকারে ওঠেনি বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এটা নিয়ে বিতর্ক আছে বিভিন্ন জায়গায়। প্রস্তাব তোলা হয়নি, এমনি আলোচনায় তোলা হয়েছিল।

কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। ভৌগোলিক ও যাতায়াতের সুবিধা বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের দাবি বহুদিনের। সেই বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। প্রস্তাবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠনের সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, কুমিল্লা ও ফরিদপুরকে কেন্দ্র করে বিভাগ গঠনের দাবি বহু বছরের। এর আগে ২০২২ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা বিভাগ’ প্রতিষ্ঠার প্রস্তাব উঠেছিল। তবে সে সময় প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ চালক গ্রেপ্তার

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ চালক গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ১১ বস্তাভর্তি ২৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি প্রিমো প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এদিকে, এই ঘটনায় প্রাইভেটকার চালক সাজ্জাদ হোসেন রকিকে (২৮) পৌর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জামালপুর জেলার সদর উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মুজিবুর রহমান বাচ্চুর ছেলে। শনিবার (৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তার রকিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে পাচারকালে পৌরশহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে ১১ বস্তাভর্তি ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ করা হয়। তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। থানা পুলিশ জানায় চোরাচালান রোধে রাত্রিকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ ভ্যান

আরও পড়ুন
language Change