তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে?

২ নারী সংবাদকর্মীর সঙ্গে ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথেন কুরুচির্পূণ ও অশালীন মন্তব্য
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা ৪০ ফিট রোড এলাকায় ভবন নির্মাণে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে রাজউক জোন ৫/১-এর ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে নিয়ম বহির্ভূত নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন তিনি।

ভুক্তভোগী সূত্র জানায়, বসিলা ৪০ ফিট রোডের একটি বহুতল ভবনের মালিক মোমিন সাহেবের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করে উজ্জ্বল দেবনাথ তাকে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। অনুমোদনহীন নকশা ও নিয়ম লঙ্ঘন সত্ত্বেও কোনো ধরনের কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং অর্থের বিনিময়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনা বিচ্ছিন্ন নয়। উজ্জ্বল দেবনাথ দীর্ঘদিন ধরেই একই কৌশলে একের পর এক ভবন মালিকের কাছ থেকে ঘুষ আদায় করে আসছেন। রাজউকের নিয়ম অনুযায়ী যেখানে অবৈধ বা নকশা বহির্ভূত নির্মাণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা, সেখানে উল্টো ঘুষের বিনিময়ে নির্মাণকাজ চলমান রাখতে সহায়তা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভবন মালিক বলেন, রাজউকের পরিদর্শকরা হোল্ডিং নম্বর বা প্লট নম্বর দেখেই বুঝে নেন কোথা থেকে কত আদায় করা যাবে। টাকা না দিলে কাজ বন্ধ, নোটিশ ও ভাঙার ভয় দেখানো হয়।

সচেতন নাগরিকদের মতে, রাজউকের এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে রাজধানীতে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ ভবন বাড়ছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নগর ব্যবস্থাপনাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথের বক্তব্য জানতে তার অফিসে গেলে তিনি প্রতিনিধীদের দেখে কুরুচীপূর্ন মন্তব্য করেন।

রাজউক জোন ৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলাম কে কল করে মুঠো ফোনে ইমারত পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, খুব দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি এবং অভিযোগের বিষয়টি ও আমরা খতিয়ে দেখছি।

দুর্নীতিবিরোধী সংগঠন ও স্থানীয়রা দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নচেৎ রাজউকের ভেতরে গড়ে ওঠা এই ঘুষ বাণিজ্য আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা তাদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:  ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি সেনাকুঞ্জে গেছেন। এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিখ্যাত দুই সুফি সাধকের মাজার জিয়ারত শেষে সেদিন রাতেই ঢাকা ফেরেন তিনি, যা ছিল বিএনপি প্রধানের সবশেষ জনসম্মুখে যাওয়ার ঘটনা। এর আগে সর্বশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সবা:স:জু-১৫৭/২৪

আরও পড়ুন
language Change