তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রেপোর্টঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গিয়েছে। এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়যন্ত্র করছে। গতকাল বিকালে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে।

দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। আপনাদের ভোটের হিসাব কড়ায়গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে : এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ফলাফল ঘোষণার আগপর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা একদিন একটু কষ্ট করলে আমরা পাঁচ বছর ধাপে ধাপে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।

রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে জনসভা শেষে ঢাকা ফেরার পথে তিনি কয়েকটি জনসভায় বক্তৃতা করেন। এর আগে কুমিল্লার দাউদকান্দিতে জনসভা শেষে দিবাগত রাত ২টার দিকে কাঁচপুরের জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন। তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনি জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণেই ভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের খেটে খাওয়া মানুষের পরিবারের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত ৭ থেকে ১০ দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। কয়েক বছর এই কার্যক্রম চালানো গেলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের তালিকা করে কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরকারিভাবে সরবরাহ করা হবে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত দেড় দশকে এই এলাকায় বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে।

আজ ময়মনসিংহে নির্বাচনি জনসভা করবেন:

তারেক রহমান নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার ময়মনসিংহে যাবেন। সখানে বেলা আড়াইটায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত ৮টায় গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন ঘিরে নগরীসহ পুরো বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আবেগ। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সচিবালয়ে আন্দোলন: স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪জন বরখাস্ত

সচিবালয়ে আন্দোলন: স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪জন বরখাস্ত

ডেস্ক রিপোর্টঃ আজ বুধবার(১৭ডিসেম্বর)স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে,বিগত ১০ডিসেম্বর,২০২৫তারিখে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর,২০২৫তারিখ সচিবালয়ের অভ্যন্তরে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। ১২ডিসেম্বর,২০২৫তারিখে দাখিল করা শাহবাগ থানার ৮নম্বর মামলায় মো.রোমান গাজী,প্রশাসনিক কর্মকর্তা,(২)মো.আবু বেলাল, অফিস সহায়ক,(৩)মো. মহসীন আলী,ব্যক্তিগত কর্মকর্তা এবং (৪)মো. তাইফুল ইসলাম,ব্যক্তিগত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বর্ণিত কর্মচারীদেরকে প্রশাসনিক কারণে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ডিসেম্বর,২০২৫তারিখে ‘সরকারি চাকরি আইন-২০১৮’এর ধারা-৩৯(২) অনুযায়ী ভূতাপেক্ষভাবে জেল হাজতে প্রেরণের তারিখ ১২ডিসেম্বর,২০২৫হতে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয়েছে,বর্ণিত কর্মচারীগণ বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

আরও পড়ুন
language Change