তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

একটি দল ফ্যাসিস্টদের নাম করে মামলা বাণিজ্য করেছে: নাহিদ

একটি দল ফ্যাসিস্টদের নাম করে মামলা বাণিজ্য করেছে নাহিদ
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেচেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবেই বলেছিলাম যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার নিশ্চিত হবে। যারা অপরাধী, যারা ফ্যাসিস্ট তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সাথে যুক্ত ছিল না, গণহত্যার সাথে যুক্ত ছিল না এমন ব্যক্তিদের প্রতি কোন ধরণের অবিচার করা হবে না।

কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল নির্বিচারে সারাদেশে ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং মামলা বাণিজ্য করেছে। এখন যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ধানের শীষে ভোট দিলে মামলা ইউথড্র করা হবে। এটা একটা স্পষ্টই প্রতারণা। এই প্রতারণা তারা তাদের ইশতেহারেও করছে। আপনারা এর আগে ৩১ দফার কথা শুনে থাকবেন। তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রতি দিয়েছিল। এখন তারা তাদের নিজেদের ৩১ দফার সাথ্রে বিট্রে করেছে, প্রতারণা করেছে। সে ৩১ দফা দাবিও তারা দাবিও তারা মানে নাই। যে সংস্কারের কথাও বলা হয়েছে তাও তারা মানে নাই।

এখন তারা মিথ্যা মিথ্যা অনেক প্রতিশ্রতি দিচ্ছে। আপনারা কারো এই মিথ্যা প্রতিশ্রতিতে বিভ্রান্ত হবেন না। তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্ত¡রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এনসিপির আহবায়ক বলেন, আমাদের উপর, ১১ দলীয় জোটে প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন না করে, যদি আমাদের উপর হামলা চলতে থাকে তবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট বসে থাকবে না। ইনশাল্লাহ এসব হামলা ও হুমকির জবাব দেওয়া হবে। ১২ ফেব্রয়ারি ব্যালটে দেশের জনগণ সকল হামলা ও সকল হুমকির জবাব দেবেন।

সমাবেশে বক্তব্য রাখেন অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও দলটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সম্পাদক এহতেশাম হক, কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার জুনেদ আহমদ, ব্যারিষ্টার নুরুল হুদা, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, এনসিপির সিলেট মহানগর কমিটির আহবায়ক আফজাল হোসাইন, জেলা কমিটির আহবায়ক জুনেদ আহমদ, যুগ্ম সদস্যসচিব ফয়সল আহমদ, সদস্য সোহেল আহমদ মুছা, হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহবুবুল বারী মুবিন, মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক খালেদ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া, যুগ্ম সদস্যসচিব শাহ আলম সরকার, ফারুক উদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান বিকাশ গোয়ালা প্রমুখ।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তুলার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোট গড়ে তোলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই না কোন দেশের কোন আসন নষ্ট হোক, কোন আসন চাঁদাবাজদের হাতে যাক, সন্ত্রাসীদের হাতে যাক, নতুন কোন স্বৈরাচার প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের হাতে যাক। ইনশাআল্লাহ ১২ ফেব্রয়ারি আমরা কাঙ্খিত ফল পাবো, দেশের জনগণ ১১ দলীয় ঐক্যজোটের পক্ষেই রায় দেবেন।

শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে এনসিপি আহবায়ক বলেন, আমরা বলছি যে, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। ৫ আগষ্টের আগে আপনারা ফ্যাসিস্ট আমলে দেখেছেন এই বাংলাদেশের কি ধরণের পরিস্থিতি হয়েছিল। আমরা চাই না বাংলাদেশটা আগের মতো হোক। আপনারা যে দলই করে থাকুন না কেন এখন শাপলা কলির নেতৃত্বে, এনসিপির নেতৃত্বে নতুন করে সংগঠিত হোন, শাপলা কলিতে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ শাপলা কলি সবার সাথে ইনসাফ করবে, সবার সাথে ন্যায় বিচার করবে। আমি মৌলভীবাজার-৪ আসনের এনসিপি প্রার্থী আপনাদের সন্তান প্রীতম দাশকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তাকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে সংসদে পাঠালে আপনাদের সকল অধিকার আদায়ে, দাবি-দাওয়া পূরণে তিনি সচেষ্ট থাকবেন।

সমাবেশে অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আমরা দেখছি একটি দল বিগত সরকারের মতো ফ্যাসিবাদ লীগের মতো আবরও হামলা, মামলা, সন্ত্রাসকে ক্ষমতায় যাবার সিড়ি হিসেবে বেছে নিচ্ছে। আমাদের শরীক দল জামায়াতের ইসলামীর একজন উপজেলা সেক্রেটারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাদেরকে হুশিয়ারী করে বলে দিতে চাই এবার ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেয়া হবে না। আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি ১৭ বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় স্বাক্ষারকার দিচ্ছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আার জন্য তারা বলছেন আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদের নিষিদ্ধ করা হবে না এর নিশ্চয়তা কোথায়। জুলাইতে যে গণহত্যা সাধিত হয়েছে তা করার চিন্তা তাদের মাথায় রয়েছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও দলটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনিরা শারমিন বলেন, ‘১২ ফেব্রয়ারি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। আমরা চাই নতুন বাংলাদেশ হোক। আগের ফ্যাসিবাদী আমলে আবার বাংলাদেশ চলে যাক তা আমরা চাই না। আমাদের বাংলাদেশের বড় বড় বর্ষিয়ান নেতারা বলছেন আমরা নাকি বাচ্চা মানুষ। গতকাল মির্জা আব্বাস বললেন আমাদের নাকি বয়স হয় নাই। আমিও তাই মনে করি। আমাদের তরুণ নেতৃত্বের বয়স হয় নাই। আমরা অভিজ্ঞ দুর্নীতিবাজ হওয়ার বয়স হয় নাই। আমরা অভিজ্ঞ ঋণখেলাপী হওয়ার বয়স হয় নাই। আমরা অভিজ্ঞ টাকা পাচারকারী, ব্যাংক লুটকারী হওয়ার বয়স হয় নাই। আমরা যেটা দেখছি বিএনপি আসলে যারা শুরু করেছিলেন, জিয়াউর রহমান এবং বেগশ খালেদা জিয়ার বিএনপির এখন আর নাই। অথচ আজকে থেকে ১৪ বছর আগে বেগম খালেদা জিয়া বলেছিলেন তরুণ নেতৃত্বদের সামনে আনতে হবে, তৃণমূল থেকে নেতৃত্ব সামনে আনতে হবে। সমাবেশ শেষে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রীতম দাশের শাপলা কলি প্রতীকের পক্ষে মিছিল শহর প্রদক্ষিণ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ক্রিকেটার সাকিবের সম্পদ জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার: চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের এ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। চলতি বছরের ১৮ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি সাকিবসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন-

আরও পড়ুন
language Change