তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ম্যাচ শেষে তিনি বলেন, পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে ব্যর্থতাই দলের পরাজয়ের প্রধান কারণ। রোববার ১৫ ফেব্রুয়ারি টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। কন্ডিশন বিবেচনায় চার স্পিনার নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। তবে সেই কৌশল কাজে আসেনি।

ভারতের হয়ে ওপেনার ইশান কিষান ঝোড়ো হাফসেঞ্চুরি করে পাকিস্তানের স্পিন আক্রমণকে নিষ্ক্রিয় করে দেন। তার ইনিংসের ওপর ভর করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রানের শক্ত ভিত গড়ে তোলে। পাকিস্তানের স্পিন বিভাগে আবরার আহমেদ তিন ওভারে ৩৮ রান খরচ করেন। আর অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এক ওভারে দেন ১৭ রান। দুজনেই ছিলেন উইকেটশূন্য। এ প্রসঙ্গে আগা বলেন, আমরা চার স্পিনার নিয়ে খেলেছি, কিন্তু তাদের দিনটা ভালো ছিল না। কিছু জায়গায় এক্সিকিউশনের ঘাটতি ছিল। ব্যাট হাতেও ব্যর্থ হয় পাকিস্তান। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় দলটি। অধিনায়ক স্বীকার করেন, পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট হারানোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লেতে ৩-৪ উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়, বলেন তিনি। আগা আরও জানান, প্রথম ইনিংসে উইকেট ধীর ছিল এবং বল গ্রিপ করছিল। তবে দ্বিতীয় ইনিংসে পিচ তুলনামূলক ভালো হলেও পরিস্থিতি অনুযায়ী বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই নিজেদের সামর্থ্য কাজে লাগাতে পারেনি পাকিস্তান।

ভারতের মতো ঐতিহ্যবাহী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে আবেগের চাপ সামলানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তবে এখন দলের লক্ষ্য বুধবার নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করা। এ ধরনের ম্যাচে আবেগ থাকবেই। আমাদের তা নিয়ন্ত্রণ করতে হবে। সামনে আরেকটি ম্যাচ আছে সেটিতেই এখন পুরো মনোযোগ। জিততে হবে, কোয়ালিফাই করতে হবে। এরপর নতুন করে টুর্নামেন্ট শুরু হবে, যোগ করেন পাকিস্তান অধিনায়ক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মানবিক পুলিশ অফিসার এএসপি রুনা লায়লা।

এনামুল হক দেবীগঞ্জ প্রতিনিধি: পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। সততা, ন্যায়নিষ্টা ও মানবিকতায় পরিপূর্ণ এএসপি রুনা লায়লা একজন ব্যতিক্রমধর্মী পুলিশ কর্মকর্তা। প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে পরস্পরের সঙ্গে কাজ করে যাচ্ছেন। মানবতার ফেরিওলা হিসেবে তিনি পরিচিত। “পুলিশ জনগণের বন্ধু” তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন। তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ অফিসার যিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা, প্রযুক্তি ও সততা দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করেন। “পুলিশ জনতার, জনতা পুলিশের” এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছেন পঞ্চগড় জেলার সহকারি পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা। সহকারি পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা পঞ্চগড় জেলার মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের

আরও পড়ুন
language Change