তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ

মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
সরকারি অর্থ মানেই কি মচ্ছব? মৎস্য অধিদপ্তরের ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ (মৎস্য অংশ)-এ যেন দুর্নীতির মহোৎসব চলছে। প্রকল্পের নাম ‘জলবায়ু সহিষ্ণু’ হলেও খোদ প্রকল্প পরিচালক (পিডি) মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেই উঠেছে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কোটি কোটি টাকা লোপাটের গুরুতর অভিযোগ। সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার আর নজিরবিহীন অনিয়মের ফিরিস্তি দিয়ে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা।
অনুসন্ধানে এবং দুদকে জমা পড়া অভিযোগ থেকে জানা যায়, পিডি জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ যোগসাজশে প্রকল্পের প্রতিটি স্তরেই থাবা বসিয়েছে দুর্নীতি।
কেনাকাটায় পিপিআর-এর কবর:
প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার স্থাপন ও সরঞ্জাম কেনাকাটায় পিপিআর (PPR) বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ অতিরিক্ত দর দেখিয়ে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাধারণ মৎস্য চাষিরা বলছেন, জলবায়ু সহিষ্ণু উপকরণের নামে যা কেনা হয়েছে, তার মান অত্যন্ত নিম্নমানের হলেও দাম দেখানো হয়েছে আকাশচুম্বী।
ভুয়া সুবিধভোগী ও ‘কাগজে-কলমে’ প্রশিক্ষণ প্রকল্পের সবচেয়ে বড় জালিয়াতি ধরা পড়েছে সুবিধভোগী তালিকায়। প্রকৃত ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালী ও পিডির নিজস্ব বলয়ের ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নিয়মিত বিরতিতে প্রশিক্ষণ ও সেমিনারের নামে চলছে ভুয়া ভাউচারের খেলা। অভিযোগ রয়েছে, বাস্তবে কোনো প্রশিক্ষণ না করেই কেবল কাগজে-কলমে আপ্যায়ন ও যাতায়াত ভাতা দেখিয়ে কোটি টাকা পকেটে পুরছে একটি শক্তিশালী সিন্ডিকেট।
সরকারি গাড়িতে ব্যক্তিগত বিলাসিতা প্রকল্পের জন্য বরাদ্দকৃত দামি গাড়ি এবং জ্বালানি পিডি জাহাঙ্গীর আলম ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করে রাষ্ট্রের অর্থের অপচয় করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি কেনাকাটার কমিশন ও অনিয়মের মাধ্যমে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে।
তদন্তের দাবি চাষিদের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের পক্ষে মো: আব্দুর রশিদ আকন্দ স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে প্রকল্পের স্বচ্ছতা ফিরিয়ে আনতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নেওয়া এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পে এমন হরিলুট চললে সরকারের মূল উদ্দেশ্যই ভেস্তে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মো: জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা জানান, অভিযোগটি তারা হাতে পেয়েছেন এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভাই-বোন-মামা-ভাগ্নে নিয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন

# ত্যাগী নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বঞ্চিত # জামায়াত-বিএনপি ও জাতীয় পার্টি থেকে আগতরা গুরুত্বপূর্ণ পদে! মাগুরা জেলা প্রতিনিধিঃ জেলা কাউন্সিলের প্রায় ১০ মাস পর মাগুরা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। এই কমিটিতে একটি পরিবারের ৪ সদস্যকে গুরুত্বপূর্ণ পদ প্রদানসহ অর্থের বিনিময়ে জামায়াত,বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে মর্মে অভিযোগ তুলেছেন অনেক নেতা। এ ছাড়া মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়নি মর্মে দাবী করা হয়েছে। তাদের অভিযোগমতে প্রস্তাবিত কমিটিতে সাবেক এমপি মরহুম আসাদুজ্জামানের কন্যা কামরুল লায়লা জলিকে উপদেষ্টা,পুত্র মো: সাইফুজ্জামান শিখরকে কার্য নির্বাহী কমিটির ৩ নং সদস্য ,অপর পুত্র এডভোকেট শফিকুজ্জামান বাচ্চুকে যুগ্ম সাধারণ সম্পাদক (১) শিখরের

আরও পড়ুন
language Change