তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ

কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ
পাঠক সংখ্যা
638


কুমিল্লা প্রতিনিধি॥
কুমিল্লার জাঙ্গালীয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। প্রিপেইড মিটার স্থাপনের পরও গ্রাহককে ‘ভুতুড়ে বিল’ প্রদান এবং অবৈধভাবে সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন করার অভিযোগে এই নোটিশ প্রদান করা হয়।
ভুক্তভোগী গ্রাহক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ রেজাউল কবির এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশ গ্রহিতা কর্মকর্তাগণ হলেন, ১। পারভেজ আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী, পিডিবি, জাঙ্গালীয়া, কুমিল্লা, ২। আইয়ুব আলী, উপ-সহকারী প্রকৌশলী, পিডিবি, জাঙ্গালীয়া, কুমিল্লা, ৩। আনিছ, মিটার রিডার (শ্রীমন্তপুর এলাকা), পিডিবি, জাঙ্গালীয়া, কুমিল্লা।
নোটিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তার পিতার আমল থেকে সচল বিদ্যুৎ মিটার (নং- ৩১৬৯৪৬১২) ব্যবহার করে আসছিলেন। গত বছরের ৭ অক্টোবর বকেয়া ১০,২৮৫ টাকা পরিশোধের পর এনালগ মিটারটি
বিদ্যুৎ অফিসের পিরাপিরিতে জমা দিয়ে প্রিপেইড মিটার (নং- ১২১০০৯৯৬৬৮০) স্থাপন করেন।
নিয়ম অনুযায়ী প্রিপেইড মিটারে কোনো বকেয়া থাকার কথা না থাকলেও, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি হঠাৎ করেই ৩৫,১৭৯ টাকার একটি এনালগ বকেয়া বিল প্রদর্শন করে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (লক) করে দেওয়া হয়।
গ্রাহক আনোয়ার হোসেন এই অস্বাভাবিক বিলের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলীর কাছে গেলে তিনি বকেয়া পরিশোধ করতে বলেন। পরবর্তীতে মিটার রিডার আনিছকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, “মিটারে ইউনিট জমিয়ে রেখে কম উল্লেখ করা হয়েছিল।” নোটিশে মিটার রিডারের এই কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী ও আইনবহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে।
বাধ্য হয়ে গ্রাহক গত মাসে কিস্তিতে মোট করসহ ৩৬,৪৬০ টাকা পরিশোধ করেন। তা সত্ত্বেও গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। ফলে পবিত্র রমজান মাস উপলক্ষে ফ্রিজে সংরক্ষিত প্রায় ৩২,১০০ টাকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পচে নষ্ট হয়ে যায়। এতে গ্রাহক চরম আর্থিক ও মানবেতর জীবন যাপনের সম্মুখীন হন।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সরকারি কর্মচারী হয়েও ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে গ্রাহককে হয়রানি করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে গ্রাহকের আর্থিক ক্ষতিপূরণ প্রদান না করলে উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে উল্লেখ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টাঙ্গাইলে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

টাঙ্গাইলে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শহীদুল্লাহ্ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা জিন্নাত আলী ছেলে আল আমিন (৩০), আমিনুল ইসলামের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি গ্রামের নুরু ইসলামের ছেলে জুয়েল (৩২)। গুরুতর আহত সানী (১৮) ময়মনসিংহ সদরের পাণ্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। ওসি এসএম শহীদুল্লাহ্ বলেন সকাল ৭টার দিকে জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকায় জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেলের আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে উদ্ধার

আরও পড়ুন
language Change