তারিখ লোড হচ্ছে...

জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা

মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর ট্রফি মঞ্চে দাঁড়িয়ে অশ্রুসিক্ত লিওনেল মেসির ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

এরপরই শুরু হয়েছে একটাই প্রশ্ন আর্জেন্টিনার জার্সিতে এটাই কি মেসির শেষ ম্যাচ?

৩৯ বছর বয়সেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। ছয় নম্বর বিশ্বকাপ খেলতে নেমে তিনি করেন ৮ গোল, সঙ্গে ৪টি অ্যাসিস্ট। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সাফল্যের মূল চালিকাশক্তি ছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের সংগঠিত রক্ষণভাগের সামনে আর্জেন্টিনা কোনো অন-টার্গেট শটই নিতে পারেনি, ফলে শিরোপার স্বপ্ন ভেঙে যায় শেষ মুহূর্তে।

ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের আলোচনায় মেসির প্রশংসায় ভাসান সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি বলেন, এই বিশ্বকাপে আমরা মেসিকে মন ভরে উপভোগ করেছি। ট্রফি না জেতায় সে অবশ্যই কষ্ট পেয়েছে। কিন্তু সে অবিশ্বাস্য একটি টুর্নামেন্ট খেলেছে এবং একাই দলকে এতদূর টেনে এনেছে। ইব্রাহিমোভিচ আরও যোগ করেন, কখনো মনে হয়েছে সে এই পৃথিবীরই কেউ নয়, আবার কখনো আমাদের মতোই রক্ত-মাংসের একজন মানুষ। এটাই মেসির সৌন্দর্য। সাবেক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও মনে করেন, মেসির পারফরম্যান্স কোনোভাবেই ফাইনালের ফলাফলে ম্লান হয়ে যায় না। তার ভাষায়, মেসির বিপক্ষে বাজি ধরা যায় না। আর্জেন্টিনাকে হারাতে হলে স্পেনের মতো একটি দলই প্রয়োজন ছিল। মেসির কান্নার প্রসঙ্গ টেনে অঁরি বলেন, যারা মনে করেন এই বয়সে তার জয়ের ক্ষুধা কমে গেছে, তারা শুধু তার চোখের জল দেখুক। এত কিছু জয়ের পরও দেশের জন্য এভাবে কাঁদা তার আবেগ ও ভালোবাসারই প্রমাণ।

ডেনমার্কের সাবেক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলও মনে করেন, একজন ফুটবলারের মূল্যায়ন শুধু বিশ্বকাপ দিয়ে করা ঠিক নয়। তার মতে, মেসি ফুটবলকে যা দিয়েছে, সেটাই তাকে সর্বকালের সেরাদের কাতারে নয়, সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একই মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার অ্যালেক্সি লালাস ও ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার পিটার ক্রাউচ। লালাস বলেন, চ্যাম্পিয়নরা সবসময় জিততে চায়। আজকের হার তাকে কষ্ট দেবে, কিন্তু এই একটি ম্যাচ দিয়ে তার কিংবদন্তি মাপা যাবে না।

অন্যদিকে ক্রাউচের মন্তব্য, আজ স্পেনের হয়ে যারা বিশ্বকাপ জিতেছে, তাদের অনেকেই ছোটবেলায় মেসিকে দেখে অনুপ্রাণিত হয়েছে। যদি এটাই তার শেষ হয়, তাহলে আমরা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় জানাচ্ছি। ফাইনালের পর মেসির অশ্রুসিক্ত ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই প্রশ্নটা এখনো রয়ে গেছে এটাই কি মেসির শেষ? নাকি ফুটবল বিশ্ব আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে এই মহাতারকার জাদু দেখার সুযোগ পাবে? উত্তর সময়ই দেবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুবাইয়ে আটক আরাভ, ফেরানো হবে দেশে

স্টাফ রিপোর্টার॥ দুবাইয়ে স্বর্ণের দোকান চালু করে বহুল আলোচিত আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপনকে দুবাইয়ে পুলিশ আটক করেছে। দেশে হত্যাসহ ১২ মামলার এই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির এক দিনের মাথায় গত সোমবার রাতে তাকে আটক করা হয়। অবশ্য তাকে দুবাইয়ে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। দুবাইয়ে স্বর্ণের দোকান চালু করে বহুল আলোচিত আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপনকে দুবাইয়ে পুলিশ আটক করেছে। দেশে হত্যাসহ ১২ মামলার এই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির এক দিনের মাথায় গত সোমবার রাতে তাকে আটক করা হয়। অবশ্য তাকে দুবাইয়ে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। সূত্র বলছে, দুবাই থেকে আরাভকে ফেরাতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা ও দুবাই পুলিশের ইন্টারপোল শাখার প্রতিনিধিরা গতকাল রাতেও

আরও পড়ুন
language Change