তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ

ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে দলের পাঁচ খেলোয়াড়কে আশ্রয় দেওয়া হয়েছিল। সাম্প্রতিক এক ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার পর ইরানে ফিরে গেলে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে- এই আশঙ্কা থেকে তাদের আশ্রয় দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার (১১ মার্চ) সাংবাদিকদের জানান, দলের একজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের একজন সদস্য আশ্রয় চেয়ে অস্ট্রেলিয়াতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার (১০ মার্চ) পাঁচজন সদস্যকে মানবিক ভিসা দেওয়ার পর ওই দুইজনও এখন তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

বার্ক জানান, দলটি মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে অস্ট্রেলিয়া ছাড়ার আগে এই দুজন আশ্রয়ের আবেদন করেন। তিনি বলেন, সিডনি বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় অস্ট্রেলীয় কর্মকর্তারা ও দোভাষীরা প্রত্যেক নারী সদস্যকে আলাদাভাবে ডেকে কথা বলেন ও সেখানে কোনো ইরানি তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন না। সেই সময়ই তাদের আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়।

বার্ক বলেন, তাদের সামনে একটি পছন্দের সুযোগ রাখা হয়েছিল। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু ছবিও প্রকাশ করেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করেছি যে সেখানে কোনো তাড়াহুড়া বা চাপ ছিল না। বার্ক আরও জানান, দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়নি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি জানান, প্রতিনিধিদলের একজন সদস্য সিডনি থেকে ছাড়ার আগে বিমানে ওঠা বিলম্বিত করেছিলেন, কারণ তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করে অস্ট্রেলিয়ায় থাকার বিষয়টি নিয়ে চিন্তা করছিলেন।

বার্ক বলেন, আমরা নিশ্চিত ছিলাম না তিনি কী সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত সেই ব্যক্তি নিজেই তার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আশ্রয়ের আবেদন করা সাত সদস্যকেই অস্থায়ী মানবিক ভিসা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের পথ তৈরি করতে পারে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, এই ভিসাগুলোর মেয়াদ ১২ মাস এবং এগুলো ইউক্রেন, ফিলিস্তিন ও আফগানিস্তানের আবেদনকারীদের দেওয়া ভিসার মতোই।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে থাকা হোটেল থেকে সিডনির অভ্যন্তরীণ বিমানবন্দরে পৌঁছানোর সময় ও সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার আগে প্রতিবাদ দেখা যায়। ইরানি বংশোদ্ভূত অস্ট্রেলীয়রা ওই নারীদের দেশ ছাড়তে বাধা দেওয়ার চেষ্টা করেন, কারণ তারা আশঙ্কা করছিলেন- ইরানে ফিরলে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

সাম্প্রতিক এশিয়া কাপ ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার কারণে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দলটিকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেওয়ার পর থেকেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। যদিও পরে অন্য ম্যাচগুলোতে দলটি জাতীয় সংগীত গেয়েছিল।

এদিকে, ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মঙ্গলবার (১০ মার্চ) জানায়, দলের বাকি সদস্যদের শান্তি ও আস্থার সঙ্গে দেশে ফেরার আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে বলা হয়, এই প্রিয়জনদের শান্তি ও আস্থার সঙ্গে মাতৃভূমিতে ফিরে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে এবং একই সঙ্গে তাদের পরিবারের উদ্বেগের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও খেলোয়াড়দের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানের নারী ফুটবল দলের উদ্দেশে বলছি- চিন্তা করবেন না, ইরান আপনাদের জন্য উন্মুক্ত বাহু নিয়ে অপেক্ষা করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

শেরপুরের নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমানঃ শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনে পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের সাথে ঐকমত্য পোষন করেছেন সুসাশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ছোট ও মাঝারি পরিবহণের সংগঠন ও সর্বস্তরের জনগণ। রবিবার বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, যুুবদলনেতা তারেকুল হাসান, মানব কল্যাণ সংস্থার সদ্যসাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ। প্রসঙ্গত অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকের কাছে কৌশলে চাঁদা আদায়ের অভিযোগে বক্তাগণ বলেন,

আরও পড়ুন
language Change