তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিএনপি না হয়ে সাংবাদিক হোন: অর্থমন্ত্রী হাসপাতালের খাবার খেয়ে যাচাই করলেন এমপি রোনালদোর ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চান ব্রুনো পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজ বাবার গ্রেফতার ইস্যুতে পূজা চেরী: আমাকে জড়াবেন না রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায় সিবিএ নেতার বরখাস্ত প্রত্যাহারে যমুনা অয়েল কর্তৃপক্ষকে আওয়ামিলীগ নেতা আজম নাসিরের বড় ভাইয়ের চাপ ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা কী সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর শাহবাগে মুখোমুখি শিক্ষক-পুলিশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু বাগেরহাটে সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি সভা ও কমিটি গঠন তপ্ত রোদে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান বিসিকে শ্রমিক লীগের মুজিব সেনারা এখন জিয়া পরিষদের নেতা! ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন এর বিরুদ্ধে একাধিক ভবন থেকে অর্থ গ্রহণের অভিযোগ মেসেজে কবুল বললে বিয়ে হয়ে যাবে? ইসলাম কী বলে প্রেসিডেন্টের চেয়ে ভয়ংকর পেশা আর নেই বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা সিরাজগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময় স্বাক্ষর জালিয়াতি মামলার আসামি মেহেদী পুনঃপদায়ন: সরানো হলো সিভিল সার্জনকে স্মার্টফোনের দাম কমিয়ে ২৫০০ টাকা করতে চায় সরকার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী গ্রেফতার শেরপুরের কৃতি সন্তান ডাঃ মহিউদ্দিন কাজল এখন মেডিক্যাল অফিসার প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ তনু হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর নির্যাতন বন্ধে আইন নয়, সামাজিক সচেতনতাও জরুরি আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ দীঘিনালায় বাড়ছে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগের জোরদার নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইল বড় কালীবাড়ীতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ালো বাংলাদেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার ইয়াসমিনের নতুন গান জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো ফুয়েল পাসে মিলছে বেশি তেল

খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ

খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

বিএনপি সরকারের সিদ্ধান্তের আলোকে খুলনার ডুমুরিয়া থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এ থানার মানুষের কোনো অভিযোগ পুলিশের ওপর থাকবে না। জনগণের ভোগান্তি কমবে এবং পুলিশের প্রতি আস্থা অর্জনের লক্ষ্যে সরকারের এ উদ্দ্যোগ। একজন সার্কেল অফিসার এখানকার সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন। ৪৫৪ বর্গ কিঃমিঃ এলাকার ৩ লাখ ৪৩ হাজার ৮৯৯ জন মানুষের বসবাস এখানে। এলাকাটিতে শান্তি ও শৃংখলা প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য।

মানচিত্রে অবস্থান অনুযায়ি উত্তরে ফুলতলা, যশোরের অভয়নগর ও মনিরামপুর, দক্ষিণে বটিয়াঘাটা, পাইকগাছা, পূর্বে নগরীর খানজাহান আলী, খালিশপুর এবং পশ্চিমে সাতক্ষীরার তালা ও যশোরের কেশবপুর উপজেলা। ১৪ টা ইউনিয়ন এ উপজেলার পরিধি। সূত্র জানায়, এক সময় ছিল চরমপন্থী অধ্যুষিত এলাকা বলে খ্যাত। নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ঘোষাল ওরফে মৃনাল এখানকার আধিপাত্য বিস্তার করত। সব সরকারের আমলে কমবেশি চাঁদাবাজি ও দখলদারিত্ব হয়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ২০২৪ সালের ৬ জুলাই গুটুদিয়া এলাকায় সরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি খুন হয়। তিনি শাসক দলের রাজনীতির সাথে
সম্পৃক্ত ছিলেন।

অর্ন্তবর্তী কালীন সরকারের আমলে তৎকালীন ভুমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের গাড়ি লুট হওয়ার পর এটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী স্থানীয় সংসদ সদস্য আলী আসগর লবী চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে স্বোচ্চার হয়েছেন। জনগণকে তিনি অভয়ের বানি দিয়েছেন, সাহস যুগিয়েছেন। রাজনীতির নামে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ডুমুরিয়া থানাকে বেছে নেওয়া হয়েছে। এখানকার মানুষ স্বাচ্ছন্দে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবে। যানমালের নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতার জন্য প্রক্রিয়া সহজতর করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান বলেন, জিরো কমপ্লেন থানার কার্যক্রম শুরু হলে জনগণের কোনো অভিযোগ থাকবেনা। জনসেবা বাড়ানোর জন্য জনবল বাড়ানো এবং দক্ষ অফিসারদের দায়িত্ব দেওয়া হবে। এখানে জনগণের ভোগান্তি কমবে। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। এটি হবে আধুনিক পুলিশিং ব্যবস্থা। জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, উপজেলার জনগোষ্ঠির নিরাপত্তার জন্য থানার পাশাপাশি ৪ টি স্থায়ী পুলিশ ফাঁড়ি ও একটি করে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র রয়েছে। জিরো কমপ্লেইন থানার ব্যাপারে কোনো নির্দেশনা পাননি বলে এ প্রতিবেদককে জানান। উল্লেখ্য, জেলার সবচেয়ে বৃহৎ পরিধির উপজেলা এটি। কৃষি ও চিংড়ি চাষের ওপর এখানকার মানুষের জীবনযাত্রা নির্বাহ হয়। নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

মিজানুর রহমান, শেরপুরঃ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার নকলা  উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের কৃতি সন্তান আমিনুল ইসলাম ১৯ ডিসেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন পিতা: আব্দুল মান্নান, মাতা: আছিয়া খাতুন। আমিনুল ইসলাম  ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন। তিনি নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এস এস সি এবং  ২০০৭ সালে এইচএসসি (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী) কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।  এর পর দেশের সনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি ইন এগ্রিকালচার বিভাগ থেকে  ২০১৩ সালে  কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার প্রথম কর্মজীবন শুরু হয় ২০১৪ সালে সার্ভিস ইঞ্জিন বিপিও তে এক্সিকিউটিভ হিসেবে ০৬ মাস জব করেন। তারপর জব ছেড়ে ফুলটাইম বিসিএস এর জন্য প্রিপারেশন নেন

আরও পড়ুন
language Change