তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই বড় এক সুখবর পেল বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে লাল-সবুজের দল।

ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দশ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৫ মার্চ) সিরিজের অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারায় টাইগাররা। এই জয়ের ফলে রেটিং পয়েন্টেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬, যা সিরিজ জয়ের পর বেড়ে দাঁড়িয়েছে ৭৯-তে। অন্যদিকে, ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। এই সিরিজ হারলেও ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র‍্যাঙ্কিংয়ের চার নম্বর অবস্থানটি ধরে রেখেছে।

র‍্যাঙ্কিংয়ের এই উন্নতি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লড়াইয়ে বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিল। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া থাকতে পারলে মিলবে সরাসরি বিশ্বকাপের টিকিট।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও রেটিং পয়েন্টের মারপ্যাঁচে দশ নম্বরেই আটকে ছিল বাংলাদেশ, তবে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে এবার সেই খরা কাটাল মিরাজ বাহিনী।

উল্লেখ্য, তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ১২৮ রানে হেরে সিরিজে সমতা ফেরে। তবে শেষ ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের দারুণ নৈপুণ্যে শাহিন শাহ আফ্রিদির দলকে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। বিশ্বকাপের সমীকরণে সামনে প্রতিটি সিরিজই এখন বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হোসনেয়ারা বেগম নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তাঁর স্বামী ইসহাক বিশ্বাস ও জনৈক এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগী হোসনেয়ারা বেগমের বাবার বাড়ি কয়রা উপজেলার নাকশা গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে স্বামী ইসহাক বিশ্বাস বিভিন্ন বিষয় নিয়ে হোসনেয়ারাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। সম্প্রতি স্বামীর পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবাদ করলে স্বামী ও অভিযুক্ত ওই নারী মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। নির্যাতনের শিকার ওই গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন অযুহাতে তাঁর ওপর প্রায়ই নির্যাতন চালানো হতো। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
language Change