তারিখ লোড হচ্ছে...

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ

খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ খুলনাঃ

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের বাইনতলা থেকে খড়িয়া অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কটি এখন এলাকাবাসীর কাছে এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা এই সড়কটির “চাপাকান্না” যেন দেখার কেউ নেই। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই পথটি এখন জনদুর্ভোগের অন্য নাম। সরেজমিনে দেখা যায়, বাইনতলা থেকে খড়িয়া যাওয়ার এই প্রধান সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়।

ব্যাহত হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা সেবা সড়কটির করুণ অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও গর্ভবতী মায়েরা। জরুরি রোগী মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ভ্যান বা ইজিবাইকও এই পথে আসতে চায় না। ফলে সঠিক সময়ে চিকিৎসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে। খড়িয়া ও বাইনতলা এলাকার শিক্ষার্থীরা কাদা-পানি মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনায় তাদের বই-খাতা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন। যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় পরিবহণ খরচ বেড়ে যাচ্ছে, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, খানাখন্দের কারণে ভ্যান বা টলি উল্টে প্রতিনিয়ত মালামাল নষ্ট হচ্ছে। জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের উদাসীনতা এলাকাবাসীর আক্ষেপ, নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর কেউ আর খবর রাখে না। একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। তাদের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। বাইনতলা-খড়িয়া সড়কের এই বেহাল দশা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন লস্কর ইউনিয়নের সর্বস্তরের মানুষ। তারা চান, আশ্বাস নয় বরং দ্রুত কাজের মাধ্যমে ফিরে আসুক তাদের নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮)। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও

আরও পড়ুন
language Change