তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায়

নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ঈমানের পরই একজন মুসলিমের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিয়মিত নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক গভীর হয়। তবে নিয়মিত নামাজ আদায় অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

যারা নতুন নামাজ শুরু করেন তাদের অনেকেই ঠিকমতো নামাজের নিয়ম কানুন পারেন না আবার অনেকেই আরবি ভাষা পারেন না, তাদের জন্য নামাজের সুরা, কেরাত সঠিকভাবে উচ্চারণ করা কঠিন হয়ে পড়ে। ফলে নামাজ অনেক সময় শুধু কিছু যান্ত্রিক নড়াচড়া আর মুখস্থ বুলি আউড়ানোর মতো মনে হয়। তবে এই জড়তা কাটিয়ে কীভাবে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর ও প্রাণবন্ত সম্পর্ক গড়ে তোলা যায়, সে বিষয়ে ৫টি পরামর্শ তুলে ধরা হলো—

১. জামাতে নামাজ পড়ার অভ্যাস
একা নামাজ আদায় করলেও নামাজ হয়ে যায়। তবে ইসলামে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সবসময়। একা নামাজ আদায় করলে আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যায় না সহজে। তবে জামাতে নামাজ আদায় করলে এক অদ্ভুত মানসিক শক্তি ও শান্তি পাওয়া যায়। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে উম্মাহর ঐক্য এবং সবার সঙ্গে একই সময়ে সেজদায় যাওয়ার যে দৃশ্য, তা মনে প্রশান্তি দেয় এবং নামাজের প্রতি একাগ্রতা বাড়ায়।

২. কাবার লাইভ নামাজ দেখা
নামাজে যাওয়ার আগে মক্কার কাবা শরীফের সরাসরি সম্প্রচারিত নামাজের দৃশ্য দেখা যেতে পারে। হাজার হাজার মানুষ যখন এক ইমামের পেছনে একইভাবে রুকু ও সেজদা করছেন, এই দৃশ্যটি যে কাউকে আবেগপ্রবণ করে তোলে। এটি নিজেকে সেই বিশাল মুসলিম বিশ্বের একটি অংশ হিসেবে ভাবতে সাহায্য করে এবং নামাজের আগ্রহ বাড়িয়ে দেয়।

৩. পবিত্র ও নিরিবিলি পরিবেশ নির্বাচন
কাজের ব্যস্ততা বা চারপাশের কোলাহলে নামাজের সময় আমরা অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলি। তাই নামাজের জন্য এমন একটি জায়গা বেছে নিন যা শান্ত, পরিষ্কার এবং নিরাপদ। নামাজ শুরুর আগে নিজের মনকে প্রশান্ত করে মনে মনে ভাবুন-আপনি কার সামনে দাঁড়াতে যাচ্ছেন। যখন মাথায় এই চিন্তা থাকবে যে আপনি মহান আল্লাহর সঙ্গে কথা বলছেন, তখন নামাজ আর যান্ত্রিক মনে হবে না। আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি নিয়ে কথা বললে আত্মিক প্রশান্তি আসবেই।

৪. সিজদায় আল্লাহর কাছে মনের আকুতি প্রকাশ
নামাজের কিয়াম, কেরাত, রুকু, বৈঠকের সিজদা হলো এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে। এই সময়টি ররেব সঙ্গে মন খুলে নিজের সব কথা বলার সেরা মুহূর্ত। আপনার জীবনের সমস্যা, কষ্ট কিংবা কোনো চাওয়া সিজদায় পড়ে সব আল্লাহর কাছে বলতে পারেন। এই একান্ত আলাপ আপনার মনের বোঝা হালকা করে দেবে এবং নামাজের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি করবে।

৫. ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া
নামাজ পড়তে দেরি করলে মনের মধ্যে এক ধরনের অস্থিরতা ও দুশ্চিন্তা কাজ করে। তাড়াহুড়ো করে নামাজ পড়তে গিয়ে আমরা এর মূল নির্যাসটাই হারিয়ে ফেলি। ফলে নামাজ তখন শুধু নিয়ম রক্ষার কাজ হয়ে দাঁড়ায়। তাই যথাসম্ভব নামাজের ওয়াক্ত হওয়ার শুরুতেই তা আদায়ের চেষ্টা করুন। এতে হাতে যথেষ্ট সময় থাকে এবং ধীরস্থিরভাবে প্রতিটি রুকু-সিজদা আদায় করা যায়, এটি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনে বড় ভূমিকা রাখে। নামাজ শুধু শারীরিক কসরত নয়, এর মাধ্যমে পরম করুণাময় আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন তৈরি হয়। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে যে কেউ নামাজের মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পাবেন। আল্লাহ আমাদের সবার জন্য নামাজকে সহজ ও আনন্দময় করে দিন। আমীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫২ নং ওয়ার্ডে”ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

  মেহেদী হাসান তুষার: গত ১৯ এপ্রিল রোজ শুক্রবার অদ্য সন্ধ্যা ৭ ঘটিকায় ঢাকা জেলার কদমতলী থানা অধিনস্ত ৫২ নং ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ৪ আসনের এমপি ড. মো : আওলাদ হোসেন ( সংসদীয় স্থায়ী কমিটি সদস্য,নৌ পরিবহন মন্ত্রণালয়) উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাড: ফারুক হোসেন (সভাপতি ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: জিল্লুর রহমান, সাবেক ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: সোহরাব হোসেন, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাব্বত হোসেন,কদমতলী থানা আওয়ামী লীগ সদস্য শেখ মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সাবেক

আরও পড়ুন
language Change