তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ

পাঠক সংখ্যা
638

মিম আক্তার:
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার কমফোর্ট হাউজিংয়ে এর একটি ৭তলা আবাসিক ভবনে অনুমোদিত নকশা লঙ্ঘন করে অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভবনটির অনুমোদিত নকশায় মোট ১২টি ফ্ল্যাট নির্মাণের অনুমতি থাকলেও বাস্তবে দেখা গেছে, অনুমোদিত সংখ্যার বাইরে আরও ৭টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। জি+৬=৭তলা এই ভবনে মূল নকশা অনুযায়ী ৬টি ফ্লোরে মোট ১২টি ফ্ল্যাট নির্মাণের অনুমতি থাকলেও বাস্তবে সেখানে ১৯টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। এছাড়াও ভবনের ছাদে অতিরিক্ত আরো ২টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। এতে করে ভবনটিতে মোট ফ্ল্যাটের সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে যা অনুমোদিত সংখ্যার চেয়ে ৯টি বেশি।

সূত্রমতে প্রতিটি ফ্ল্যাটের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা, ফলে অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ভবনের সামনের অংশে অতিরিক্তভাবে ২টি দোকানের জন্য স্থান রাখা হয়েছে, যা আবাসিক ভবনের মূল নকশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনের মালিক আতাউর রহমানের কাছে অনুমোদিত নকশা দেখতে চাইলে তিনি তা প্রদর্শনে অস্বীকৃতি জানান। ভবনের মালিকের দাবি, রাজউকের পক্ষ থেকে কোনো লিখিত নোটিশ না থাকায় তারা নকশা বা সংশ্লিষ্ট কোনো তথ্য দিতে বাধ্য নন। কিন্তু রাজউক আইন অনুযায়ী নকশা বিল্ডিং এর সামনে সাইনবোর্ড প্রদর্শিত থাকার কথা থাকলেও বাড়ির মালিক তা মানেননী।


এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট অথরাইজ ( জোন-৫) অফিসারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা ব্যবস্থা নিচ্ছি এমনকি আগেও তাদেরকে নোটিশ প্রদান করা হলেও তা তারা মানেনি।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অনিয়মিত নির্মাণ ভবনের নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর পাশাপাশি নগর পরিকল্পনার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা ভবনটির সঠিক তদন্ত, অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের মিল যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনবিহীন নির্মাণ শুধু আইনের লঙ্ঘনই নয়, এটি জননিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাটোর সদর হাসপাতালে পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ

নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ

মনিরুল ইসলামনাটোর থেকেঃ নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে হাসপাতালের জরুরি বিভাগ, শিশু ও নারী ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসকের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং পরিচ্ছন্নতার বিষয় খোঁজখবর নেন তিনি। রোগীদের কাছ থেকে সেবার মান সম্পর্কে সরাসরি মতামতও শোনেন। এসময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে হুইপ দুলু বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসাসেবা পায় সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন। পরিদর্শনের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change