তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর

বিএনপির টিকিট চান ১২০০ জন

সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
পাঠক সংখ্যা
638


সবুজ বাংলাদেশ ডেস্ক॥
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনের ৩৬টি পাবে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের প্রার্থিতা নিশ্চিতে তৎপরতা শুরু করেছেন বিএনপির অন্তত ১২শ নারী নেত্রী। দলটির নেতারা বলছেন, শেষ পর্যন্ত প্রার্থিতা বাছাইয়ে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে বহু নারী নির্যাতিত হয়েছেন। বিএনপির অনেক নেত্রী শুধু ফেসবুকে একটা মতামত দেওয়ার কারণে মাসের পর মাস কারাগারে ছিলেন। রাতের বেলায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দলের কাছে এগুলো বড় ধরনের বিবেচনার বিষয়। আবার প্রার্থীর আইন প্রণয়নের বিষয়ে ধারণা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতাও থাকতে হবে।’

জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য খুব শিগগিরই মনোনয়নপত্র বিতরণ শুরু করবে বিএনপি। তবে এর আগেই দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। আগ্রহীদের কেউ তদবির করছেন ঢাকায়, আবার কেউ মাঠ পর্যায়ে নিজের অবস্থান সংহত করতে এলাকায় জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদের সাধারণ আসনে যে দল যত আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত ৫০ আসন তাদের মধ্যে বণ্টন করা হয়। এবার বিএনপি এককভাবে ২১৩টি আসনে জয় পাওয়ায় ৩৬টি সংরক্ষিত নারী আসন পাবে। অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা সাত আসনে জয়ী হওয়ায় তারাও একটি সংরক্ষিত আসন পাবেন। বাকি ১৩টি পাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট।

বিএনপি নেতারা জানান, গত নির্বাচনে অন্তত ৫০টি আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন নারী নেত্রীরা। তখন মনোনয়নবঞ্চিতদের অনেকে এখন সংরক্ষিত নারী আসনের দৌড়ে এগিয়ে আছেন।

আলোচনায় যাদের নাম:
সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই বেশকিছু নাম আলোচনায় এসেছে। এর মধ্যে ডা. জুবাইদা রহমানের নামও রয়েছে। যদিও তার সরাসরি রাজনীতিতে নামার গুঞ্জন নতুন নয়, তবে এ বিষয়ে দলের নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সেলিমা রহমান, আফরোজা আব্বাস, হাসিনা আহমেদ, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, রুমানা মাহমুদ, সাবিনা ইয়াসমিন ছবি ও শিরিন সুলতানার মতো নেত্রীরা। কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপিদের মধ্যে শাম্মী আক্তার, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নিলোফার চৌধুরী মনি ও রেহেনা আক্তার রানুর নামও আলোচনায় রয়েছে।

৩৬ নারী আসনে বিএনপির টিকিট চান ১২০০ জন:

সাংস্কৃতিক অঙ্গন থেকে মনোনয়ন পেতে পারেন বেবী নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাঁপা ও নাজমুন নাহার ন্যান্‌সি। আইন অঙ্গন থেকে অ্যাডভোকেট সিমকী ইমাম ও ব্যারিস্টার শাকিলা ফারজানার নাম সামনে আসছে। এছাড়া বিএনপির শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের মধ্যে অপর্ণা রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, মাহারীন খান, ব্যারিস্টার সালিমা বেগম অরুণি ও ফেরদৌসী আহমেদ মিষ্টি মনোনয়ন পেতে পারেন।

তৃণমূল ও ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেত্রীদের মধ্যে আলোচনায় আছেন সেলিনা সুলতানা নিশিতা, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, আসমা আজিজ, ফাহিমা নাসরিন মুন্নি, নাসিমা আক্তার কল্পনা, বিথীকা বিনতে হুসাইন, সানজিদা ইয়াসমিন তুলি প্রমুখ। শিক্ষাঙ্গন থেকে মনোনয়ন পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. নাহারিন খান। এছাড়া গত নির্বাচনে পরাজিত নারী প্রার্থীদের মধ্য থেকেও কয়েকজন মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাদের মধ্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাবিরা নাজমুল, নাদিরা চৌধুরী প্রমুখের নাম উল্লেখযোগ্য।

পাঁচ যোগ্যতায় মিলবে মনোনয়ন:
সংরক্ষিত আসনের প্রার্থী বাছাইয়ে চারটি মূল বিষয়কে গুরুত্ব দিচ্ছে বিএনপি। প্রথমত, ১৫ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং জেল-জুলুমের শিকার নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয়ত, যারা টকশোসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাবলীলভাবে দলীয় অবস্থান তুলে ধরতে পারেন, তাদেরও গুরুত্ব দেওয়া হবে।

তৃতীয়ত, দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আনুগত্য, ব্যক্তিগত ভাবমূর্তি এবং এলাকায় জনপ্রিয়তার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। চতুর্থত, প্রার্থীকে অবশ্যই শিক্ষিত ও যোগ্য হতে হবে। পঞ্চমত, প্রার্থীকে অবশ্যই সাংগঠনিক দক্ষতার পাশাপাশি আইন সম্পর্কে ধারণা রাখতে হবে।

থাকতে পারে চমক:
বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা এশিয়া পোস্টকে জানিয়েছেন, মনোনয়ন প্রক্রিয়ায় বড় ধরনের চমক থাকতে পারে। অনেক ত্যাগী কিন্তু কম পরিচিত নেত্রী মনোনয়ন পেতে পারেন। আবার কিছু প্রভাবশালী সিনিয়র নেত্রীর বাদ পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা এশিয়া পোস্টকে বলেন, ‘দলে অসংখ্য যোগ্য নারী নেত্রী রয়েছেন। আন্দোলন-সংগ্রামে তাদের অবদান বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তবে এবার তরুণদের মূল্যায়ন বাড়তে পারে।’

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ ও ত্যাগী নেত্রীরা অগ্রাধিকার পাবেন। যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবেন এমন নেত্রীদেরই সংসদ নেতা খুঁজে বের করবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে আগ্রহী ১ হাজার ২০০ জনের জীবনবৃত্তান্ত এরই মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা পড়েছে। চূড়ান্ত তালিকা ঘোষণার আগে নিজ নিজ প্রার্থিতা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত‎‎

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ ‎১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী আজ (০২ মে ২০২৬) খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।‎‎মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি,শেখ শওকত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‎সাধারণ সম্পাদক,মোঃ সোহেল রানা,সহ সভাপতি-১ মোঃ মাহফুজুর রহমান ‎সহ সভাপতি-২,মেহেফুজুর রহমান ‎সহ সাধারণ সম্পাদক-১,ড.মতিউর রহমান ‎সহ সাধারণ সম্পাদক-২ মোঃ মাকরুজ্জামান ‎সাংস্কৃতিক সম্পাদক,শিরিন আফরোজ অনু ‎সাংগঠনিক সম্পাদক,মোং কামরুল ইসলাম কাওসার ‎কোষাধ্যক্ষ, মোঃ নিয়ামুর রহমান ‎সদস্য, মোঃ বজলুর রহমানসহ অন্যন্য নেতৃবৃন্দসহ এবং বন্দরের কর্মকর্তাবৃন্দ উপস্তিত ছিলেন‎‎উক্ত সাধারণ সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ করণীয় এবং বিভিন্ন কর্মপন্থা নির্ধারণের পাশাপাশি কর্মকর্তাদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় । ‎সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে একটি

আরও পড়ুন
language Change