তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের

দেশে সেনা, যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া

দেশে সেনা, যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত ও রাশিয়া প্রতিরক্ষা খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দেশ দুটি তাদের ভূখণ্ডে একে অপরের সেনা মোতায়েনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তির আওতায় প্রতিটি দেশ অন্য দেশের মাটিতে সর্বোচ্চ তিন হাজার সেনা সদস্য মোতায়েন করতে পারবে। কেবল সেনা সদস্য নয় বরং এই ঐতিহাসিক চুক্তির আওতায় রাশিয়া ও ভারত একে অপরের দেশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজও মোতায়েন করার অনুমতি পাবে।  

শনিবার (১৮ এপ্রিল) রাশিয়া টুডের বরাতে খবর দিয়েছে ভারতের ইংরেজি দৈনিক স্টেটসম্যান পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, নতুন এই চুক্তির মূল ভিত্তি হলো পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি যা সংক্ষেপে আরইএলওএস নামে পরিচিত। এই আইনি কাঠামোর অধীনে দুই দেশ এখন থেকে যৌথ সামরিক মহড়া পরিচালনা এবং সামরিক প্রশিক্ষণ আদান প্রদানের সুযোগ পাবে। এর পাশাপাশি মানবিক মিশন পরিচালনায় একে অপরকে সহায়তা করার পথও সুগম হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বর মাসে যখন ভারত সফর করেছিলেন তখন এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সফরের সময় মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করা হয়েছিল যার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই আইনে সই করেছেন। এই আইনের মূল লক্ষ্য হলো দুই দেশের সামরিক বাহিনীকে আরও কাছাকাছি আনা এবং আকাশসীমা ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রে আইনি জটিলতা নিরসন করা।

চুক্তির গুরুত্বপূর্ণ দিক হলো লজিস্টিক সহায়তা বিনিময়। এটি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেকার ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বন্দরগুলোতে যুদ্ধজাহাজ নোঙর করা এবং সামরিক বিমানের জন্য অবকাঠামো ব্যবহারের সুবিধা পাওয়ায় দুই দেশের অপারেশনাল সহযোগিতা আগের চেয়ে অনেক সহজ হবে। দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা এবং মানবিক মিশনে এই চুক্তি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার আইন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি নথিতেও এই চুক্তির সত্যতা নিশ্চিত করা হয়েছে। নথিতে উল্লেখ করা হয়, এই ব্যবস্থা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামল

রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা

মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক বিজয় মজুমদার কর্তৃক সহকর্মী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো.সফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতা এর জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আহত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সফিকুল ইসলাম জানান, একই প্রতিষ্ঠানে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় মজুমদার, যিনি সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বদলি হয়েছেন, তিনি এলপিসি (Last Pay Certificate) ও ‘না দাবি’ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য রামগড়ে আসেন। তিনি অভিযোগ করেন, ঘটনার সময় তিনি জরুরি বিভাগে রোগী দেখছিলেন। এ সময় বিজয় মজুমদার তার কাছে ‘না দাবি’ পত্র দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কক্ষের তালার চাবি ফেরত দেওয়ার বিষয়টি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিজয় মজুমদার টেবিলে থাকা

আরও পড়ুন
language Change