তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিক এনায়েতউল্লাহ, জেলা ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর শান নেওয়াজ খাঁন সিনা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, মহানন্দা সেতু ব্যবহার করতে গিয়ে প্রতিদিন সাধারণ মানুষকে অতিরিক্ত টোল দিতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত থ্রি-হুইলার চালক ও যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা আরও জানান, সেতুটি জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত এই সেতুর ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমান টোল ব্যবস্থার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় যাতায়াত সীমিত হয়ে পড়ছে। এ সময় অংশগ্রহণকারীরা মহানন্দা সেতুর টোল বাতিল অথবা সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা। আয়োজকরা জানান, মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সচেতন নাগরিকদের এ ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হোমনায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

সৈয়দ আনোয়ার, হোমনা থেকে: কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে শিক্ষক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের মধ্যকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলন মধ্যকান্দি গ্রামের মরহুম তালেব আলী প্রধানের বড় ছেলে মো. ইসমাইল হোসেন লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। অভিযোগ মো. ইসমাইল হোসেন প্রবাসীর স্ত্রী হালিমা বেগমকে একজন ‘উশৃঙ্খল’ হিসেবে উল্লেখ করেন। অভিযোগে আরও বলেন, তার স্বামী বিদেশ থাকায় বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের সঙ্গে সে সখ্যতা গড়ে তোলে। এতে বাধা দিতে গেলে সমাজের লোকজনের সঙ্গেও তার বিরোধ বাধে। পরবর্তীতে বিভিন্ন কারণে বাধাদানকারী ব্যক্তিদের নামেও হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেন। গত কয়েক মাস পূর্বে তার উশৃঙ্খল কর্মকাণ্ডে প্রতিবাদ করায় মো. ইসমাইল হোসেনের ভাই হানিফ মাষ্টার ও তার ছেলে মো. নোমানের

আরও পড়ুন
language Change