তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

বটিয়াঘাটা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির পাহাড়

বটিয়াঘাটা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির পাহাড়
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ খুলনাঃ

খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিতেষ দাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অসঙ্গতিগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহল।

প্রাপ্ত অভিযোগ ও তথ্যানুযায়ী, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ দানপত্রের মাধ্যমে রাষ্ট্রের অনুকূলে হস্তান্তর করা হয়। তবে সোনালী ব্যাংক বটিয়াঘাটা শাখায় কলেজের নামে পরিচালিত একটি বিশেষ হিসাব (নম্বর: ২৭০৩৭৩৪১২৫০৮১) কৌশলে সরকারি নিয়ন্ত্রণে না দিয়ে নিজের অধীনে রাখেন অমিতেষ দাস। অভিযোগ রয়েছে, অবসর গ্রহণের আগে ওই হিসাব থেকে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকা কোনো প্রকার বৈধ রেজুলেশন বা ভাউচার ছাড়াই উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। নিয়োগ বাণিজ্য ও ভুয়া বিলের কারসাজি ও তদন্তে উঠে এসেছে, বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ‘কলেজ উন্নয়ন’ খাতের নামে ৭ থেকে ৮ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষকরা জানান, এই অর্থের কোনো দাপ্তরিক রসিদ বা স্বচ্ছ হিসাব দেওয়া হয়নি। এছাড়া ২০২১ সালে কোনো ‘বিজ্ঞান মেলা’ আয়োজন না করেই জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে সরকারি অর্থ উত্তোলন করার মতো ভয়াবহ তথ্যও পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, কলেজের আওতাধীন কৃষি জমি, পুকুর, দোকান ভাড়া এবং গাছ বিক্রি বাবদ প্রাপ্ত ৪ থেকে ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি ব্যক্তিগতভাবে ভোগ করেছেন। এমনকি নতুন ভবন নির্মাণের আগে পুরাতন ভবনের ইট, সুরকি ও টিন বিক্রির টাকাও নয়ছয় করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে কলেজের হিসাবরক্ষক মনি মোহন রায় স্বীকার করেন যে, অধ্যক্ষের নির্দেশে বিভিন্ন সময়ে টাকা তোলা হলেও সেগুলোর কোনো নিয়মতান্ত্রিক আর্থিক নথি রাখা হয়নি। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার মল্লিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ অমিতেষ দাসের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। সরকারি কলেজের একজন দায়িত্বশীল পদে থেকে এমন নজিরবিহীন দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সচেতন মহল ও ভুক্তভোগীরা বিষয়টি অধিকতর তদন্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রচলিত ফৌজদারি আইনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লাইলাতুল কদরের আমল ও দোয়া

লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত

ইসলাম ডেস্কঃ পবিত্র রমজানের শেষ দশকে মুসলমানদের জন্য সবচেয়ে মহিমান্বিত রাত হলো শবেকদর বা লাইলাতুল কদর। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। মুসলমানরা শেষ দশকে এই রাতে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় বিশেষ সময় কাটান। পবিত্র কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ প্রায় ৮৩ বছর চার মাসের ইবাদতের চেয়েও এই এক রাতের ইবাদতের সওয়াব বেশি। তবে ইসলামী গবেষকদের মতে, এই হিসাব শুধু ফজিলতের গুরুত্ব বোঝানোর জন্য উল্লেখ করা হয়েছে। কোরআন বা সহিহ হাদিসে এক মিনিট বা এক সেকেন্ড ইবাদতের সমান কত বছরের সওয়াব-এ ধরনের নির্দিষ্ট কোনো হিসাব দেওয়া হয়নি। সময়ের গাণিতিক মহিমা লাইলাতুল কদরের ফজিলতকে জাগতিক সময়ের ফ্রেমে বিশ্লেষণ করলে দেখা যায়, এই রাতে ইবাদত করা জীবনের দীর্ঘ সময়ের আমলনামাকে

আরও পড়ুন
language Change