তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে। শুক্রবার (৮ মে, ২০২৬) সকালে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

উদ্বোধনী বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গুরু। তাঁর সৃষ্টি ছাড়া আমাদের সাহিত্য ও সংস্কৃতি অপূর্ণ। এই স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে বসেই তিনি তাঁর কালজয়ী বহু গান, কবিতা ও গল্প রচনা করেছেন। নতুন প্রজন্মের কাছে কবিগুরুর আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতেই এই আয়োজন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বক্তারা বাঙালির জাতীয় জীবনে রবীন্দ্র-দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।

ঐতিহাসিক তথ্যমতে, ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রানী ভবানীর জমিদারির এই অংশটি মাত্র ১৩ টাকা ১০ আনায় ক্রয় করেন। ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির সুবাদে কবি নিয়মিত এখানে অবস্থান করতেন। শাহজাদপুরের এই নিভৃত বাসেই রচিত হয়েছে সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা’র মতো কাব্যগ্রন্থ এবং পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ও ক্ষুধিত পাষাণ-এর মতো বিশ্ববিখ্যাত ছোটগল্প। এছাড়া তাঁর অমর সৃষ্টি বিসর্জন নাটক ও ‘ছিন্নপত্রাবলী’র অনেক অংশ এখানে বসেই লেখা।

তিন দিনব্যাপী (২৫-২৭ বৈশাখ) এই উৎসব ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে পুরো শাহজাদপুরে। কাছারিবাড়ি ও অডিটোরিয়ামকে নতুন আঙ্গিকে সংস্কার ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার জানান, দর্শনার্থীদের জন্য মিউজিয়াম ও গ্যালারি উন্মুক্ত রাখা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসি ক্যামেরা নজরদারির আওতায় আনা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। উদ্বোধনী দিনে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা। আগামী ২৭ বৈশাখ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত

টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত

ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধলাটেঙ্গর নামক স্থানে রেল লাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে একই পরিবারেরর পাচজন নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ সময় অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। তিনি জানান, এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে

আরও পড়ুন
language Change