তারিখ লোড হচ্ছে...

দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি

সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ

সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের বহুল আলোচিত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় বিচারিক কার্যক্রমে আরও গতি এসেছে। ধারাবাহিক সাক্ষ্যগ্রহণ, আলামত উপস্থাপন ও আদালতের দ্রুত সময় নির্ধারণে মামলাটি এখন রায় ঘোষণার দিকেই এগোচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৯ মে) সকালে গাজীপুর আদালতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান তার স্ত্রী গোলাপিসহ মোট ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। একই দিনে হত্যা কাজে ব্যবহৃত বিভিন্ন জব্দকৃত আলামত আদালতে জমা দেওয়া হয় ও আলামত জব্দের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত কুমার দাস জানান, “আজকে হত্যা কাজে ব্যবহৃত বিভিন্ন জব্দ করা আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামতের সাক্ষীদের মধ্যে তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলার মেরিট খুবই ভালো। আদালতে খুব দ্রুত তারিখ পড়ছে। আমরা আশাবাদী, দ্রুতই দোষীদের বিরুদ্ধে বিচারিক রায় হবে।”

জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অগ্রগতি বেশ আশানুরূপ। বিচারিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে ও শিগগিরই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে বলে আমরা আশা করছি।”

মামলার বাদী ও নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বড় ভাই সেলিম বলেন, “আমাদের পরিবার খুবই আশাবাদী। আদালতের রায়ের মাধ্যমে আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর হবে,এটাই আমাদের প্রত্যাশা।”

এর আগে মামলার ধারাবাহিক সাক্ষ্যগ্রহণে নিহত তুহিনের ভাতিজা সোহাগ সুরতহাল সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। আদালত ইতোমধ্যে পুলিশ সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছে।

আলোচিত এ মামলার প্রধান অভিযুক্ত কেটু মিজানকে আদালতে হাজির করার সময়ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আগে আদালতে আনার সময় প্রিজন ভ্যান থেকে নামার সময় কেটু মিজান প্রকাশ্যে হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছিল, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক বলেন, “বাংলাদেশে বহু সাংবাদিক হত্যার বিচার হয়নি। কিন্তু দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় যেভাবে দ্রুত সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম এগোচ্ছে, তা সাংবাদিক সমাজের জন্য আশার বার্তা। এই মামলার বিচার সম্পন্ন হলে এটি হবে সাংবাদিক হত্যা মামলার বিচারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত।”

উল্লেখ্য, গত বছরের ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তার মাঝখানে প্রকাশ্য দিবালোকে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক সাক্ষ্যগ্রহণ শুরু হওয়াকে সাংবাদিক হত্যা মামলার ইতিহাসে বিরল অগ্রগতি হিসেবে দেখছেন সাংবাদিক নেতারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচংয়ে শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত

বুড়িচংয়ে শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত

মারুফ হোসেনঃকুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে ‘মোঃ নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার)চেয়ারম্যান ফাউন্ডেশন’ বৃত্তি পরীক্ষার ২০২৫ এর সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজে (রবিবার ৩১ মে ২০২৬) সনদ প্রদান অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত হয়ে বেলা ১২ টায় সমাপ্তি হয়।এতে স্বতঃস্ফূর্তভাবে অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সনদ সংগ্রহ করে। সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজ মোঃ জামাল হোসাইন।আর ও উপস্থিত ছিলেন মরহুম নুরুল ইসলাম (আবদুল হক) মাস্টার সাহেবের বড় ছেলে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সুলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জামশেদুল আলম, অধ্যক্ষ ফকির বাজার

আরও পড়ুন
language Change