তারিখ লোড হচ্ছে...

সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি

ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা, পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, শপিংমলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, জননিরাপত্তা ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী জানান, পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে। এটি ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন কার্যকর থাকবে। পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি ও অন্যান্য সংস্থার জরুরি হটলাইন সক্রিয় রাখা হবে। তিনি আরও জানান, পশুর হাটে নিরাপত্তা জোরদার, জাল টাকা প্রতিরোধ এবং অনলাইন প্রতারণা ঠেকাতেও বিশেষ নজরদারি থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, ডাকাতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

বৈঠকে পুলিশ সদর দপ্তর, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, গোয়েন্দা সংস্থা, হাইওয়ে পুলিশ, মহানগর পুলিশ ও জেলা প্রশাসনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। র‌্যাব জানিয়েছে, ঈদ সামনে রেখে রাজধানীসহ সারাদেশে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।  গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সাইবার মনিটরিং টিমও প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মোসলেহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা চৌকি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাজধানীর পশুর হাটগুলোতে ডিএমপি’র পক্ষ থেকেও ১৫০টি জাল নোট শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করা হবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালু করা হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে সারাদেশে চাঁদাবাজি, মাদক পাচার, সশস্ত্র গ্যাং ও জুয়ার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে মোবাইল টিম, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নদীপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ অতিরিক্ত টহল দেবে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন ও ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নৌপুলিশ সূত্রে জানা গেছে। বিজিবি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমতলীতে পারিবারিক বিরোধে কুপিয়ে জখম-৪

আমতলীতে পারিবারিক বিরোধে কুপিয়ে জখম-৪

হাফিজুর রহমান খানঃ বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই, তার স্ত্রী ও ছেলেসহ চারজন গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নজরুল প্যাদা (৪০), তার স্ত্রী রিপা বেগম (৩৫), ছেলে তানিম প্যাদা (১৭) এবং বৃদ্ধ চাচা মতি প্যাদা (৭০)। অভিযোগ অনুযায়ী, নজরুল প্যাদাকে তার ভাই নান্টু প্যাদা, হারুন প্যাদা ও তাদের সহযোগীরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, উত্তর তক্তাবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম প্যাদার তিন ছেলে নান্টু প্যাদা, নজরুল প্যাদা ও হারুন প্যাদার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত

আরও পড়ুন
language Change