তারিখ লোড হচ্ছে...

দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম!

বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম!
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

১৮ মে ২০২৬ তারিখে বিসিক ক্যামিকেল শিল্প পার্ক, মুন্সীগঞ্জ (প্রজেক্ট আইডি ২২৪২৭৮৯০০) প্রকল্পের টেন্ডার আইডি নং-১২৭৮২৩০ এপিপি আইডি ২১৮৩৫২, রি-টেন্ডার্ড আইডি ১২০৮১৪৬ Construction of Jetty (জেটি নির্মাণ) এর মাধ্যমে এবং একই তারিখে আপলোডকৃত টেন্ডার আইডি নং-১২৭৮৩৩৭ এপিপি আইডি ২১৮৩৫২, রি-টেন্ডার্ড আইডি ১২০৮১২০ এর মাধ্যমে Construction of Dumping Yard and Incinerator কাজের টেন্ডার ইজিপিতে আপলোড করা হয়েছে প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মাদ হাফিজুর রহমান এর নাম দিয়ে।

১৮-০৫-২০২৬ তারিখে ইজিপিতে আপলোডকৃত টেন্ডার আইডি নং-১২৭৮২৩০ এবং টেন্ডার আইডি নং-১২৭৮৩৩৭ এর বিষয়ে ঠিকাদার মহলে কৌতুহলের সৃষ্টি করেছে। পিপিআর এর উল্লিখিত সময়সীমা অনুসরণ করলেও টেন্ডার সিডিউল বিক্রয়, জমাদান, ক্লোজিং এবং উম্মুক্তকরণ কাজে ছল চাতুরীর বিষয়টি সুস্পষ্ট। প্রকল্প পরিচালক হাফিজুর রহমান তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার জন্য বা তার পছন্দের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে অতিশয় অবাস্তব সময়সীমা বা সময়কাল উল্লেখ করেছেন। ১৮-০৫-২০২৬ হতে ০৪-০৬-২০২৬ তারিখ সময়ের মধ্যে মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ৮ (আট) দিনের সরকারী ছুটি যুক্ত আছে। টেন্ডার ডকুমেন্ট তৈরী এবং তা জমাদানে প্রয়োজনীয় সময় প্রদানের বিষয়টি উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে অগ্রাহ্য করা হয়েছে। সরকারী অফিস আদালত ৮ দিনে বন্ধ থাকলেও কার্যত এ সময়ে সকলে পরিবার পরিজন নিয়ে দেশের বাড়ী গমন এবং কুরবানী কেনায় ব্যস্ত সময় কাটান। প্রকল্প পরিচালকের পছন্দের ঠিকাদার ব্যতীত অন্য অভিজ্ঞ এবং আগ্রহী ঠিকাদারগণ যাতে করে টেন্ডার দাখিল কাজে অংশ গ্রহণ করতে না পারে-সে অপচেষ্টার একটি অংশ বা কৌশল প্রকল্প পরিচালকের এ জাতীয় কাজ।

টেন্ডার আইডিতে যোগাযোগের জন্য প্রকল্প এলাকার যে ঠিকানার উল্লেখ করা হয়েছে উক্ত ঠিকানায় সরেজমিনে গমন করে প্রকল্প পরিচালক বা দায়িত্বশীল কোন কর্মকর্তাকে খুজে পাওয়া যাচ্ছেনা। স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা গেছে প্রকল্প পরিচালক মাঝে মধ্যে কিছু সময়ের জন্য আসেন এবং যথারীতি প্রকল্প এলাকা ছেড়ে চলে যান। কোন দিন প্রকল্প পরিচালককে প্রকল্প এলাকায় অবস্থান করতে কেঊ দেখেননি। তাছাড়া টেন্ডার আইডিতে যোগাযোগের জন্য ৯৫৬৭৮৯৪ উল্লেখ করে যে ফোন নাম্বারটি দেয়া হয়েছে তা একটিভ নয়। বিটিসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে যে বহু আগেই এ নাম্বারযুক্ত টেলিফোন অকার্যকর হয়ে গেছে। পিডি পদে নিয়োজিত দায়িত্বশীল একজন কর্মকর্তার এ ধরনের আচরণ কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না মর্মে মতবাদ ব্যক্ত করেছেন বেশ কয়েকজন প্রশাসনিক বিশেষজ্ঞ। তার এ জাতীয় আচরণের পিছনে অসৎ কোন উদ্দ্যেশ্য লুকায়িত থাকার জোর সম্ভাবনা থাকতে পারে মর্মেও মত ব্যক্ত করেছেন তারা। অভিজ্ঞ মহল এটিকে অনুমোদন দেয়ার কারণে বিসিকের অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর বুদ্ধিভিত্তিক অনাচার হিসেবে অভিহিত করার পক্ষেও অনেকে মত প্রদান করেছেন।

আওয়ামিলীগ সরকারের সময়কালে নিয়োগপ্রাপ্ত এবং বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি না ছাপিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কেনাকাটায় ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারী অর্থ আত্মসাৎসহ ব্যাপক অনিয়ম, প্রকল্পের প্রথম পর্যায়ের মাটি ভরাট কাজে ব্যাপক কারচুপির মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । স্বৈরাচারী মনোভাব এবং অবৈধভাবে অর্থ কামাইয়ের সোনার ডিম পাড়া হাঁস পিডি পদে নিয়োজিত থেকে নিজের আখের গোছানোর কাজে মরিয়া হাফিজুর রহমান নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। আইন বহির্ভুত কাজ করার কারণে তার বিরুদ্ধে বিশটির বেশী কারণ দর্শানোর নোটিশ জারী এবং তিনটির বেশী বিভাগীয় মামলা (ডিপি) চলমান ছিল। জনশ্রুতি আছে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে বিসিকের বর্তমান চেয়ারম্যান বিভাগীয় মামলা হতে হাফিজুর রহমানকে অব্যাহতি প্রদান করে ক্ষান্ত হননি, দুদকে মামলা চলমান থাকা স্বত্তেও তাকে এজিএম হতে ডিজিএম পদে পদোন্নতি প্রদান করেছেন। ক্ষমতার অপব্যবহার, সরকারী নির্দেশনা অগ্রাহ্যকরণ, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিষয়ে বেফাঁস মন্তব্যকরণ তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দেখা দিয়েছে। বিসিক চেয়ারম্যান এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা তার অত্যন্ত কাছের লোক পরিচয় দিয়ে যত্রতত্র প্রতারণামূলক কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পিডি হাফিজের প্রতারণামূলক আচরণ এবং দুর্নীতিমূলক কার্যক্রমের বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা অতিব প্রয়োজন।

অবৈধভাবে অর্থ উপার্জনের হাতিয়ার হিসাবে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার লক্ষ্যে গৃহীত অপকৌশল এবং বুদ্ধিভিত্তিক অনাচার ও মিথ্যা তথ্য উল্লেখ করে টেন্ডার আহবান করার কারণে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি সময়ের দাবী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭

চট্টগ্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক॥ চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর ঢাকা পোস্টকে জানান, জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হালিমা মঞ্জিল নামে ৬ তলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৭ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

আরও পড়ুন
language Change