তারিখ লোড হচ্ছে...

সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত

প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥
প্রকৌশলী সমীরণ মিস্ত্রির বেপরোয়া লুটপাটে গণপূর্ত ই/এম পি এন্ড ডি বিভাগ-১, ঢাকা-ই যেন ফোকলা হতে চলেছে। সাবেক নির্বাহী ওই প্রকৌশলী শুধু নিজের দপ্তরের অনিয়ম, দুর্নীতির অপকর্ম করেই ক্ষ্যান্ত থাকেন না, তিনি বিভিন্ন প্রকল্প ও সেকশনের টেন্ডারবাজিরও নেপথ্য নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন। যে কোনো দরপত্র কার্যক্রম শুরু হলেই নড়েচড়ে বসতেন প্রকৌশলী মিস্ত্রি। তার আস্থাভাজন ঠিকাদার সিন্ডিকেটকে কাজ পাইয়ে দিতে চলত নানা ফন্দিফিকির। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা পূরণের মাধ্যমে গোপন পথে কাজ বাগিয়ে নেয়ার তদবিরেই বেশি আগ্রহ ছিল তার। তবে এ কৌশল সফল না হলে আঙ্গুল বাঁকা করতেও বিন্দুমাত্র সময় নষ্ট করতেন না তিনি। দরপত্র কার্যক্রমে সম্পৃক্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির নাম-পরিচয় ব্যবহার করে মিথ্যা অভিযোগ দাখিল এবং তদন্তের নামে হয়রানি চালিয়ে অবশেষে সমঝোতায় কাজ আদায়ের অপকৌশল ছিল তার নিত্যকার পদ্ধতি। এমন অপরাধমূলক কর্মকৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

বিতর্কিত এই প্রকৌশলীর পুরো নাম সমীরণ মিস্ত্রি। তিনি ই/এম পি এন্ড ডি বিভাগ-১, ঢাকা-এ কর্মরত থাকাকালীন ঠিকাদারদের যোগসাজশে বিপুল অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। অসাধু এক দাপুটে কর্মকর্তার সকল অপকর্ম, গোপন অর্থ লেনদেন, টাকা পাচারসহ যাবতীয় অনৈতিক কাজের ‘ম্যানেজম্যান’ হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। নিজেই নিয়ন্ত্রণ করতেন একাধিক ঠিকাদার সিন্ডিকেট।

এরইমধ্যে লুটেরা এই কর্মকর্তা সমীরণ মিস্ত্রির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

দুদকে পাঠানো অভিযোগপত্রে তার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় সংসদ ভবনে স্থাপিত ড্রাই টাইপ ট্রান্সফর্মার, যার মেয়াদকাল ছিল প্রায় ১০০ বছর, তা অযৌক্তিকভাবে পরিবর্তন করা হয় প্রায় ৪৬ কোটি টাকার দরপত্রের মাধ্যমে। অথচ পূর্বের যন্ত্রটি ২০৮২ সাল পর্যন্ত ব্যবহারের উপযোগী ছিল। পুরো বিল পরিশোধ হলেও কাজের অগ্রগতি বাস্তবে নেই বলেই অভিযোগ উঠেছে।

এছাড়া সোহরাওয়ার্দী হাসপাতাল, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, হৃদরোগ ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউটের বৈদ্যুতিক সরঞ্জাম পুনঃস্থাপন ও সংস্কারের নামে প্রায় ১০ কোটি টাকার বরাদ্দ থেকে নামমাত্র কাজ করে বড় অংশ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

আমব্রেলা প্রজেক্টের আওতায় জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরে ৩০ থেকে ৪০টি দরপত্রের মাধ্যমে শত কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। কার্যাদেশ প্রদানকারী কর্মকর্তা নিজেই হওয়ায় নিজের বলয়ের ঠিকাদারদের মাধ্যমে কাজ দেখিয়ে বিল উত্তোলন করেন তিনি। অভিযোগ রয়েছে, ঠিকাদারদের কাছ থেকে ৬০-৭০ শতাংশ অর্থ নিজেই রেখে দিতেন।

এপিপি ও অপারেশন প্ল্যান (ওপি) খাতের শত শত কোটি টাকার বরাদ্দের সিংহভাগই তার নেতৃত্বে লোপাট হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর কাজের নামেও ব্যাপক লুটপাট হয়েছে, যেখানে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।

এছাড়া বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে উপবিভাগীয় প্রকৌশলীদের সহযোগিতায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। গত ছয় বছরে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

দুদকে দেয়া অভিযোগ সূত্রে আরও জানা যায়, রাজধানীর মিরপুরে একটি বাড়িসহ রাজধানীতে বেশ কয়েকটি বিলাসবহুল ফ্ল্যাট ও জায়গা জমি কিনেছেন। তার রয়েছে ব্রান্ড নিউ হ্যারিয়ার লেক্সাস গাড়ি। মিরপুর রূপনগরে রয়েছে ৬ কাঠার ২টি প্লট, যার ঠিকানা রোড নং-১১, ব্লক-সি প্লট নং- ৩২/এ, ৩৩/এ। এছাড়াও উত্তরা ১২ নং সেক্টরে রয়েছে আলিশান বাড়ি যার ঠিকানা, রোড নং-০৮ বাসা নং-৮৯/বি উত্তরা ঢাকা। এছাড়া রোড নং-৭ বাসা নং-৬৮/২ এর দ্বিতীয় এবং ৪র্থ তলায় তার স্ত্রীর নামে রয়েছে আলিশান ফ্ল্যাট, যার বাজার মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। গ্রামের বাড়িতে তার স্ত্রীর নামে কয়েক’শ বিঘা ফসিল জমি ক্রয় করেছেন। এছাড়াও তার স্ত্রীর নামে কোটি টাকার দুইটি এফডিআর করা রয়েছে এবং তার স্ত্রীর ব্যাংক একাউন্টে রয়েছে কোটি কোটি টাকা, যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননী।

চলবে…….

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ক্ষমতাধর হারুন শিকদার

মাহতাবুর রহমান: গতকাল থেকে শুরু করেছে জুলাই গনঅভ্যুত্থান দিবস, চলবে মাসব্যাপী। গত জুলাই গনঅভ্যুত্থানে মারা গেছে হাজারো ছাত্র জনতা । ছাত্র জনতার গনঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছে ফ্যাসিস শেখ হাসিনাকে। কিন্তু এখানে বহাল তবিয়তে থেকে দিব্যি ব্যবস্থা বানিজ্য করতে দেখা যাচ্ছে ফ্যাসিস সরকারের অনেক দোসরকে। ছাত্রজনতার হামলার উপর অভিযোগ একাধিক মামলা থাকা সত্বেও পুলিশ ওদেরকে ধরছেনা, বরং উল্টো দেখা যায় পুলিশের সাথে এদের অনেকের সখ্যতা। তেমনি একজন আমিনুর রহমান হারুন শিকদার। যাকে নিয়ে ইতিমধ্যে দৈনিক সবুজ বাংলাদেশ একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে । মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলার পুরান গ্রামের মৃত সামাদ শিকদারের ছেলে আমিনুর রহমান হারুন শিকদারের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তিনটি মামলা । এছাড়া আছে মানব পাচার অভিযোগেও একাধিক মামলা । কিন্তু পুলিশ তাকে ধরছেনা। অভিযোগ উঠেছে গজারিয়া

আরও পড়ুন
language Change