তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এ মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট

বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমানের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প, প্রশাসনিক সিদ্ধান্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাকে ঘিরে বছরের পর বছর ধরে নানা অভিযোগ ঘুরপাক খেলেও কার্যকর তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।

বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, প্রতিষ্ঠানটিতে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে সাইদুর রহমানের নাম বারবার সামনে আসে। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রশাসনিক হয়রানি, বদলির চাপ, পদোন্নতি বঞ্চনা কিংবা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মুখোমুখি হতে হয়। এমনকি বহিরাগত প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে। জানা যায়, এক সময় সাধারণ জীবনযাপনকারী সাইদুর রহমান বর্তমানে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক। তার সম্পদের উৎস, আয়কর নথি, ব্যাংক হিসাব এবং পারিবারিক সম্পদের বিস্তার নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব সম্পদের উৎস নিরপেক্ষভাবে তদন্ত করা হলে বহু অজানা তথ্য বেরিয়ে আসতে পারে। শুধু সম্পদের প্রশ্নই নয়, তার চাকরি জীবন নিয়েও রয়েছে নানা বিতর্ক। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী চাকরি জীবনের কিছু তথ্য গোপন করে তিনি বিআইডব্লিউটিএতে যোগদান করেন। তার শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্র নিয়েও সন্দেহ করেছে একাধিক সূত্র। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাজধানীর সেগুনবাগিচা এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে পরিচালিত ক্লাবের অর্থের উৎস ও ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। ক্লাব পরিচালনায় সরকারি জনবল ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, রাজস্ব খাতের কর্মচারীদের ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হলে তা সরকারি সম্পদের অপব্যবহারের শামিল। অন্যদিকে প্রকল্পভিত্তিক যানবাহন ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। একটি সূত্র জানায়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত গাড়ি নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে। বিআইডব্লিউটিএর অভ্যন্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানের ভেতরে দীর্ঘদিন ধরে এমন একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে, যার কারণে অনেকেই অনিয়ম দেখেও মুখ খুলতে সাহস পান না। তারা মনে করেন, সাইদুর রহমানকে ঘিরে উত্থাপিত অভিযোগ, সম্পদের উৎস, প্রশাসনিক প্রভাব এবং প্রকল্প সংশ্লিষ্ট আর্থিক কর্মকাণ্ড স্বাধীনভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র সামনে আসবে। এবিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাইদুর রহমানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির হয়নি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারণ বিএনপি চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে। শনিবার (১০ সেপ্টেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কি ছিল তা দেখুন। বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন দেখতে না পাওয়ারই কথা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকাই বিএনপির রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা দু-দেশের মধ্যে

আরও পড়ুন
language Change