তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

বাংলাদেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন”র কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটাধিক্যে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে জাকারিয়া-আমিন পরিষদ। দেশের চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এ চার জেলার ১২টি ভোটকেন্দ্রের শীট প্রাপ্তির পর সোমবার (২২ জুন) ভোরে নির্বাচনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক মো. আব্দুল বশির। এ সময় উপস্থিত ছিলেন সাব কমিটির সদস্য সচিব মোঃ. ছালিক মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. জাকারিয়া আহমদ (হিঙ্গাজিয়া চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) ১ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন (লংলা চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) পেয়েছেন ৫০৭ ভোট। সহ-সভাপতির দুটি পদে শেখ কাওছার মিয়া (মাজদিহি চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ১ হাজার ২৪৫ ভোট পেয়ে এবং কংকন জ্যোতি ভট্টাচার্য (ইটা চা বাগান, রাজনগর, মৌলভীবাজার) সমান সংখ্যক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অঞ্জন গোস্বামী (ইটা চা বাগান, রাজনগর, মৌলভীবাজার) পেয়েছেন ৫৩৯ ভোট এবং শফিউল আলম শাহীন (চান্দপুর চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ) পেয়েছেন ৫১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আমিনুর রহমান (লংলা চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) ১ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় কান্তি ভট্টাচার্য (মাজদিহি চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) পেয়েছেন ৫৮৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর চৌধুরী (লাক্কাতুরা চা বাগান, সিলেট) ১ হাজার ২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুর রহমান (চান্দপুর চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ) পেয়েছেন ৪৪৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম (মির্জাপুর চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ১ হাজার ২৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ প্রসাদ যাদব (হাজীনগর চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) পেয়েছেন ৭১৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. সুরঞ্জিত দাশ (সাতগাঁও চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ১ হাজার ৩৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সালাম (দারাগাঁও চা বাগান, বাহুবল, হবিগঞ্জ) পেয়েছেন ৫১৬ ভোট।

প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইব্রাহিম মিয়া (চন্ডিছড়া চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ) ১ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিক উল্লাহ (দিলদারপুর চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) পেয়েছেন ৫৩৪ ভোট। শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বদরুল আলম (রামপুর চা বাগান, বাহুবল, হবিগঞ্জ) ১ হাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশ দেবনাথ (দারাগাঁও চা বাগান, বাহুবল, হবিগঞ্জ) পেয়েছেন ৬০৮ ভোট। এর আগে রবিবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এ ৪টি জেলার চট্টগ্রাম, নর্থ সিলেট, জুড়ী, লংলা, মনু, দলই, বালিশিরা পূর্বাঞ্চল, বালিশিরা উত্তরাঞ্চল, বালিশিরা পশ্চিমাঞ্চল, লস্করপুর পূর্বাঞ্চল, লস্করপুর উত্তরাঞ্চল ও লস্করপুর পশ্চিমাঞ্চলের ১২টি কেন্দ্রে ২ হাজার ১৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ব্যবসায়িক অংশিদার নিশাদ দস্তগীর ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক : পলাতক সাবেক পররাস্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহোচর ও ব্যবসায়িক পার্টনার ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। যেখানে হাছান মাহমুদসহ আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার এড়ানোর জন্যে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে সেখানে নিশাদ দস্তগীর বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।আবার রাজকীয় নৈশ ভোজে অংশ নিয়েছেন। বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিশাদ দস্তগীর হচ্ছেন সাবেক পররাস্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহোচর ও ব্যবসায়িক পার্টনার। তার মাধ্যমেই হাছান মাহমুদ তার অবৈধভাবে উপার্জিত অর্থ বিদেশে পাচার করেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন পৈশাচিক কায়দায় দমনে নিশাদ দস্তগীরের বিশেষ ভূমিকা রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। ৫ই আগষ্ট ক্ষমতার পালাবদলের সাথে সাথে রঙ বদলে ফেলেছেন অনেক পরিচিত মূখ। এরা সুবিধাভোগী, যুগে যুগে ক্ষমতার পাদপিঠে থাকার জন্যই এরা বার বার

আরও পড়ুন
language Change