তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ

নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব

পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ গান, নাচ ও আকর্ষনীয় মেলার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্পন্ন হলো দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’। দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড’র উদ্যোগে ও স্থানীয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান মাঠের সবুজ প্রান্তরে গত রবিবার (২১ জুন) রাত ১০টার দিকে সমাপ্ত হয় এবারের মিলনমেলা।
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালির মেলবন্ধনের তিন দিনের বর্ণিল এই উৎসবে শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৭টি সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। তিন দিনই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ শিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নাচে-গানে মাতিয়ে রাখেন অনুষ্ঠানমঞ্চ। মৌলভীবাজার জেরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শক-স্রোতারা তন্ময় হয়ে ২৭টি সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা তন্ময় হয়ে উপভোগ করেন।

এর আগে গত শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ফিনলে টি কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা তাসিন আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ।

তিন দিনব্যাপী এবারের হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এর বর্ণিল উৎসবে ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তথা খাসিয়া, গারো, মনিপুরি, ত্রিপুরা, সবর, খাড়িয়া, রিকিয়াসন, বাড়াইক, কন্দ, রাজবল্বব, ভূইয়া, সাঁওতাল, ওরাও, লোহার, মুন্ডা, কুর্মী, ভুমিজ, বুনারাজি, গঞ্জ, মৃধা, তেলেগু, গৌড় সমাজ, রবিদাস, পাইনকা, কৌরি/ভুজপুরী, কালিন্দি, কড়াসহ শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করে। উৎসবে সবর জনগোষ্ঠীর সবরী নৃত্য, ভজন নৃত্য ও বোনাকাড়ো নৃত্য, খাড়িয়াদের ঝুমুর ও খাড়িয়া নৃত্য, রিকিয়াসনদের মুশোরি নৃত্য, ঝুমুর নৃত্য ও লাঠি নৃত্য, বাড়াইকদের ডমকচ নৃত্য, ডীনসারি নৃত্য ও ঝুমুর নৃত্য, কন্দদের কুই নৃত্য, রাজবল্ববদের কিরংগ লগইলু নৃত্য ও দহি আনিচিরে নৃত্য, ভূইয়াদের ভূইয়া গীত, সাঁওতালদের লাগড়ে নৃত্য ও দং নৃত্য, ওরাওদের ওরাও নৃত্য, মুন্ডাদের মুন্ডারি নৃত্য ও ঝুমুর নৃত্য, কুর্মীদের কুরমালি নৃত্য, ভুমিজদের ঝুমুর নৃত্য, বুনারাজিদের অলেখ্য ভোজন, সম্বল পুরিয়া নৃত্য ও মংলা নৃত্য, লোহারদের ভুজপুরি রামায়ন কীর্তন, গজ্জুদের রঙ ঝুমুর ও আসাম নৃত্য, তেলেগুদের গানতি বাজনি (ডাল তেলু) ও সেলতেলু (কাঠি নৃত্য), কড়াদের ঝুমুর নৃত্য ও ধামসি কড়া নৃত্য, খাসিয়াদের ঐতিহ্যবাহী পোষাক ডিয়া কেরছা ও মালা পরিধানের মাধ্যমে নাচ ও গান, তীর ধনুক প্রতিযোগিতা, সীয়াট বাটুর (গুলতি দিয়ে খেলা), কিউ থেনেং (তৈলাক্ত বাঁশে উঠার প্রতিযোগিতা), গৌড়দের লাঠি নৃত্য, কার্মা নাচ ও দাদারিয়া গীত, মৃধাদের লাঠি নৃত্য ও ঝুমুর নৃত্য, কৈরী/ভুজপুরিদের ভজন সংগীত, লাচারি ও পুরবী সংগীত, ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক নৃত্য, বৈসু নৃত্য, জুম নৃত্য, মামিটা নৃত্য ও আতারঙ চাকহাই নৃত্য, গারো জনগোষ্ঠীর মান্দি নৃত্য, গারো জুম চাষা নৃত্য, ওয়ানগালা উৎসব প্রদর্শন, ও সেরেনজিং নৃত্য (প্রেম কাহিনীর গান), মনিপুরি জনগোষ্ঠী রাস লীলা নৃত্য, পুং চলোম নৃত্য (ঢোল নৃত্য) এবং রাধা কৃষ্ণ নৃত্য, রবিদাসদের রাজধারী নৃত্য ও পুরবী বিরহা গান, পাইনকাদের কারমা গীত ও দাদারিয়া গীত, ভূইয়াদের ভূইয়া গীত এবং কালিন্দিদের কালিন্দি ঝুমুর নৃত্য প্রদর্শিত হয়।

এছাড়াও খাসিয়া জনগোষ্ঠীদের পান নিয়ে লাইভ পরিবেশনা, ত্রিপুরাদের কোমর তাত, মনিপুরিদের লাইভতাত, চা প্রদর্শনী, কুমারদের লাইভ মাটির জিনিসপত্র প্রস্তুত এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যও পরিবেশন করা হবে। খাসিয়া জনগোষ্ঠীদের পান নিয়ে লাইভ পরিবেশনা, মনিপুরিদের লাইভ তাত, হোমস্টে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাঠ ও বাঁশের সামগ্রী লাইভ প্রস্তুত, কুমারদের লাইভ মাটির জিনিসপত্র প্রস্তুত করা হয়। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোষাক, ব্যবহৃত গহনা, শিকারে ব্যবহৃত তীর ধনুক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করেছেন। রবিবার (২১ জুন) রাত ১০টার দিকে এবারের বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ। উল্লেখ্য, ২০২৫ সালের ১০ থেকে ১২ জানুয়ারি মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়া ছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৬টি সম্প্রদায়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল দেশে প্রথমবারের মতো হারমোনি ফেস্টিভ্যাল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কলেজশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওই ছাত্রী (১৮) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। অভিযুক্ত ব্যক্তির নাম সাজিদ হাসান। তিনি দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। মামলার এজাহারে বলা হয়েছে, সাজিদ হাসান শিক্ষকতার পাশাপাশি শহরে বাসাভাড়া নিয়ে প্রাইভেট পড়ান। ভুক্তভোগী ছাত্রী ২০২০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় সাজিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এইচএসসি পাসের পর তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ সময়ের মধ্যে বিয়ের কথা বলে সাজিদ হাসান ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। বিয়ের কথা বললে নানা টালবাহানা করে এড়িয়ে যান তিনি। মামলার বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান সাজিদ হাসান। অভিযোগের বিষয়ে জানতে

আরও পড়ুন
language Change