তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ

জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বরগুনা সদর উপজেলার চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে দশটায় “জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার এ কে এম মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাংবাদিক বৃন্দরা। আলোচনা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপন করা হবে। এরই ধারাবাহিকতায় আমাদের বরগুনা জেলায় গত ১৩ জুন ২০২৬ ইং তারিখে একযোগে সকল উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন হয়েছে।আমাদের বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মিছ তাছলিমা আক্তার বলেছেন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ লক্ষ গাছ রোপনের উদ্যোগ নিয়েছি। বরগুনা জেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ান স্টুডেন্ট অন ট্রি কর্মসূচি আগামী সপ্তাহে উদ্বোধন করা হবে। এই কর্মসূচিতে প্রত্যেকটা ছাত্র ছাত্রী একটি করে গাছ লাগানো সুযোগ পাবে। আমি অত্র প্রতিষ্ঠানের সুপারের কাছে অনুরোধ করব যাতে প্রতি জন ছাত্র-ছাত্রী এবছর অন্তত একটি করে গাছের চারা রোপণ করেন। যদি কোন ছাত্র-ছাত্রীর গাছের চারা ক্রয় করার সমর্থ না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি গাছের চারার ব্যবস্থা করে দিব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।আমি এখানে উপস্থিত সকল কে অনুরোধ করব সবাই যাতে এবছর একটি করে হলেও গাছের চারা রোপন করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হোমনায় হত্যা মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান:ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ

সৈয়দ আনোয়ার, হোমনা থেকে: কুমিল্লার হোমনায় হত্যা মামলায় আদালত থেকে জামিন পেলেন উপজেলার আসাদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন পাঠান। জামিন পেয়ে বাড়িতে ফিরলে তাকে ফুল দিয়ে বরণ করে নিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সাধারণ সদস্য সহ শতশত নারী পুরুষের ঢল নামে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে একটি হত্যা মামলায় ১৬ মাস কুমিল্লা কারাগার থেকে কারাভোগ শেষে জামিনে মুক্তি লাভ করে তাঁর নিজ এলাকা আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামে রাতে পৌঁছলে, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল পাঠান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ এলাকার শত শত নারী-পুরুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। জামিন পাওয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান বলেন,আমি এই ইউনিয়নের পর পর চার বার জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আমি ও আমার পরিবার মানুষের

আরও পড়ুন
language Change