তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভিযোগ ও মামলা

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভিযোগ ও মামলা
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ

ফ্যাসিবাদের দোসর তৎকালীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর ক্যাশিয়ার ও অত্যন্ত কাছের মানুষ মোঃ জাহাঙ্গীর লতিফ। সাচ্চুর বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে এই জাহাঙ্গীর জড়িত। সাচ্চু পালিয়ে গেলেও জাহাঙ্গীর ধরা ছোয়ার বাইরে।

দীর্ঘ ১৯ বছর ধরে গৃহকর্মী হিসেবে আটকে রেখে অমানবিক নির্যাতন, বিনা বেতনে কাজ করানো, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নিপীড়ন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর লতিফের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কুমু বেগম। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের জীবনের দীর্ঘ কষ্টের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, জাহাঙ্গীর লতিফ একপর্যায়ে তার ওপর যৌন নির্যাতন চালান। ভয় ও অসহায়ত্বে তিনি এতদিন বিষয়টি প্রকাশ করতে পারেননি। তিনি দাবি করেন, বছরের পর বছর শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামান্য ভুলের জন্যও তাকে মারধর, অপমান এবং ভয়ভীতি দেখানো হতো বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, জাহাঙ্গীর লতিফের দুই মেয়ে জেবা রাইসা ও দিয়া রাইসাও বিভিন্ন সময় তার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং মানসিক চাপ সৃষ্টি করতেন। কুমু বেগমের দাবি, জাহাঙ্গীর লতিফের স্ত্রী মারা যাওয়ার পর তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। পরিবারের কয়েকজন সদস্য মিলে এমন পরিস্থিতি তৈরি করতেন যাতে তিনি নিজেই বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হন। কুমু বেগম জানান, বিয়ের বয়স হলে তার বিয়ের সব খরচ বহনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। বরং ২০২৪ সালের ৩১ জুলাই তাকে কোনো অর্থ, নিরাপত্তা বা ভবিষ্যতের ব্যবস্থা না করেই চট্টগ্রামগামী একটি বাসে তুলে দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতের মাধ্যমে মামলা করা হয়। মামলায় বলা হয়েছে, ১৯ বছরের বকেয়া বেতন (মাসিক ৩,০০০ টাকা হিসাবে) ৬ লাখ ৮৪ হাজার টাকা এবং বিয়ের খরচ বাবদ প্রতিশ্রুত ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ ৮৪ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলার নম্বর ১০৬/২০২৬। যা এখন কাফরুল থানার তদারকিতে রয়েছে। কুমু বেগমের অভিযোগ, জাহাঙ্গীর লতিফ বর্তমানে উত্তর ইব্রাহিমপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন। তার নামে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লট রয়েছে বলেও তিনি দাবি করেন। তবে এসব সম্পদের বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাইয়ের তথ্য উপস্থাপন করা হয়নি। মামলায় জাহাঙ্গীর লতিফের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ রয়েছে। একই সঙ্গে কুমু বেগম অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর বর্তমানে বিভিন্ন বিএনপি নেতাদের নাম ব্যবহার করে তাকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন এবং নানা ধরনের চাপ সৃষ্টি করছেন। এবং তার সাথে বিএনপির বড় নেতা ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সখ্যতার কথা সবাইকে বলে বেড়ান ও ভয়ভীতি প্রদর্শন করে নানা ধরণের অনৈতিক কাজ করে থাকেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মিলন নামে জাহাঙ্গীর লতিফের এক সহযোগী দীর্ঘদিন ধরে তার বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করে আসছেন এবং তার একান্ত সহকারী ও ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাহাঙ্গীর লতিফকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, তিনি স্বেচ্ছাসেবক লীগের আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। আরও দাবি করা হয়, ২০২৪ এর ৫ আগস্ট মিরপুরে ছাত্র-জনতার বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। তবে এসব রাজনৈতিক অভিযোগের পক্ষে সংবাদ সম্মেলনে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর লতিফ, তার সহযোগী মিলন এবং গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভবিষ্যতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্ত, ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যা

রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যা

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে সংস্থাটি। সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে আসক এ দাবি জানায়। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ৯ আগস্ট উপজেলার ঘনিরামপুর এলাকার রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাসকে (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেন। সম্পর্কে তারা ভাগনি জামাই ও শ্বশুর। রুপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রদীপ দাস ভ্যানচালক ছিলেন। রুপলালের মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য প্রদীপ দাস ভ্যান চালিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় স্থানীয়রা তাদের থামিয়ে সন্দেহজনকভাবে পিটিয়ে হত্যা করে। এ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র বলছে, আইন নিজের হাতে তুলে

আরও পড়ুন
language Change