তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৪/২ এর পরিদর্শক সোহাগ মিয়া গড়ে তুলেছেন একটি শক্তিশালী সিন্ডিকেট। তিনি কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, কয়েকজন উর্ধতন কর্মকর্তা, একাধিক বেআইনীভাবে নিজের নিয়োগকৃত সহকারী ও কিছু দালালদের নিয়ে গড়ে তুলেছেন এই সিন্ডিকেট।সিন্ডিকেটের সদস্যরা ঝুঁকিপূর্ণ অবকাঠামো নির্মাণে সহযোগিতা ছাড়াও নকশা, ছাড়পত্র ও ভবন উচ্ছেদের পর বিদ্যুতের মিটার পাইয়ে দিয়ে লাখ লাখ টাকা বানিজ্য করে আসছে দীর্ঘদিন যাবত।

সোহাগ সিন্ডিকেটের অপতৎপরতায় গুলশান এভিনিউ রোডের পূর্ব পাশ, প্রগতি সরণীর পূর্ব পাশ, বাড্ডা আনন্দ নগর, ডিআইটি প্রজেক্ট, আদর্শ নগরসহ আরও বেশকিছু এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সোহাগ সিন্ডিকেটের সদস্যরা তাদের চাহিদামতো অর্থ পেলে এসব ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে আর কোনো ঝামেলা পোহাতে হয়না। তবে চাহিদামতো অর্থ না পেলে সিন্ডিকেটেটি টাকা আদায়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকেন একটি, দুইটি, তিনটি নোটিশ, কখনোবা মোবাইল কোর্ট।

প্রকৃতপক্ষে এসব নোটিশ টাকা আদায়ের পর অদৃশ্য হয়ে যায়, নেয়া হয়না আর কোন ব্যবস্থা। মোবাইল কোর্টের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবন আংশিক ভেঙে রাজউক বিদ্যুতের মিটার নিয়ে আসলেও, টাকা আদায়ের পর আশপাশের ভবন থেকে বিদ্যুতের লাইন লাগিয়ে দেয়া হচ্ছে ভেঙ্গে ফেলা অংশের জোড়াতালি ও চালিয়ে নিচ্ছে নির্মাণকাজ। নিয়ম অনুযায়ী ভবন মালিক নিজ খরচে ভবনের অনিয়মিত অংশ ভেঙে ফেলার পর বিদ্যুতের মিটার নিয়ে পুনরায় নির্মাণকাজ সমাপ্তি করবে। কিন্তু অর্থের বিনিময়ে সোহাগ সিন্ডিকেটেকের আশির্বাদে রাজধানীর একটি বিশাল এলাকায় গড়ে উঠেছে শতশত অবকাঠামোর নামে মরণ ফাঁদ।

সোহাগ মিয়ার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন এলাকায় অনুসন্ধান করলে এসব অপকর্মের ভয়াবহ চিত্র উঠে আসে। ভুমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা এসব ঝুঁকিপূর্ণ ভবন কেড়ে নিতে পারে শতশত তাজা প্রাণ। সম্প্রতি উত্তর বাড্ডা সাঈদ নগর সি ব্লকে একটি ভবন মোবাইল কোর্টের মাধ্যমে আংশিক ভেঙে মিটার মিটার নিয়ে আসলেও। কিছুদিনের মধ্যেই তিন লাখ টাকায় রফাদফা করে সোহাগ মিয়া তাদের পাশের ভবন থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে একটি ডেভেলপার কোম্পানির ম্যানেজার জানিয়েছেন, আমাদের কোম্পানি একটি নাকশার জন্য রাজউকে আবেদন করলে সোহাগ মিয়া বিভিন্নভাবে আমাদের হয়রানি করতে থাকে। আজ এই সমস্যা কাল ঔ সমস্যা বলে মাসের পর মাস হয়রানি করে। এক পর্যায়ে আপনার জায়গার বিভিন্ন ঝামেলা আছে বলে ফাইলই স্থগিত করে রাখে। শেষ পর্যন্ত ঝামেলা মেটাতে সোহাগ মিয়াকে পনের লাখ টাকা ঘুস দিতে হয়েছে। সাঈদ নগর সি ব্লকের ভবনটিতে বিদ্যুৎ লাইন কেটে মিটার নিয়ে আসার পর পাশের ভবন থেকে বিদ্যুৎ লাইন এনে ভবনটি জোড়াতালি দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে এমন তথ্য সোহাগ মিয়াকে জানালে, তিনি বলেন কালকে বিষয়টি দেখবো। একদিন পর আবারও সোহাগ মিয়ার সাথে কথা বললে, তিনি বলেন লাইন কেটে দিয়েছি আপনি খোঁজ নিয়ে দেখেন। খোঁজ নিয়ে দেখা যায়, ভবনটিতে বিদ্যুৎ লাইন ও নির্মাণকাজ চলমান রয়েছে। এভাবে মিথ্যা তথ্য দিয়ে সোহাগ মিয়া প্রতিবেদককে বিভ্রান্ত করে।

এ ব্যাপারে ভবনটির একাংশের মালিক শামিমের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি সোহাগ মিয়ার সাথে তিন লাখ টাকায় রফাদফা করে আমরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে অধিকতর অনুসন্ধানের স্বার্থে আবারও সোহাগ মিয়াকে, সাঈদ নগরে ভবনের নির্মাণকাজ করার সুযোগ দিতে তিন লাখ টাকা ও নকশা দিতে পনেরো লাখ টাকা ঘুসের অভিযোগের কথা জানালে তিনি সবকিছু অস্বীকার করেন। সাঈদ নগরে পাশের ভবন থেকে বিদ্যুৎ লাইন এনে নির্মানকাজ করার ব্যাপারে আপনার উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে সোহাগ মিয়া বলেন, মৌখিকভাবে জানিয়েছি। নিয়ম অনুযায়ী আপনাকে লিখিতভাবে জানাতে হবে এমন প্রশ্নে তিনি কিছুটা বিরক্ত হয়ে উত্তর দেন, আমার মৌখিকই লিখিত। সোহাগ মিয়ার দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে কিছু ঝুঁকিপূর্ণ ভবনের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছে। এসব তথ্য হাত পেলে পরবর্তী সংখ্যায় সোহাগ মিয়ার দূর্নীতি ও অনিয়মের চিত্র আরও বিস্তারিত প্রকাশ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ

গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ

ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে তীব্র গ্যাস সংকট চলছেই। এর মধ্যেই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তিতাস গ্যাসের বিতরণ লাইনের দুর্ঘটনা। লিকেজের কারণে গতকাল রাজধানীর উত্তরার গ্যাসের মূল বিতরণ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে ঢাকার বিতরণ ব্যবস্থায় এটি তৃতীয় দুর্ঘটনা। এদিকে চলমান এলপিজি সংকট এখনও কমেনি। কোনো কোনো এলাকায় তা বেড়েছে। ১২কেজির ১,৩০৬ টাকার সিলিন্ডার কোথাও কোথাও তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। সবচেয়ে দুর্ভোগ হলো বেশি দাম দিয়েও এলপিজি সিলন্ডার মিলছে না। এ বাস্তবতায় রাজধানীর হাজারো ঘরে কার্যত চুলা জ্বলছে না। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা কিনতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এটিও বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। মিরপুর ১০এর বাসিন্দা পরশ আহমেদ জানান, ১০দিন ধরে তাদের বাসায় গ্যাস নেই।

আরও পড়ুন
language Change