তারিখ লোড হচ্ছে...

চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি
পাঠক সংখ্যা
638

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বন্যাকবলিত মেরুং ও বেতছড়ি এলাকার অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিজিবির সদস্যরা। পাশাপাশি বন্যার্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

টানা কয়েক দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে মেরুং ইউনিয়নের অনেক এলাকা প্রায় তিন দিন পানিবন্দি থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেক পরিবার খাদ্যসংকটে পড়ে মানবিক সংকটের মুখোমুখি হয়। এ পরিস্থিতিতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) দুর্গত মানুষের সহায়তায় মাঠে নামে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ নিজেই পানি ও কাদা মাড়িয়ে দুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে বন্যার্তদের জন্য একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়।

বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, বিজিবি সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করছি। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাবুছড়া ব্যাটালিয়ন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে। উপকারভোগী রিমি চাকমা বলেন, বন্যার কারণে কয়েকদিন ধরে আমাদের পরিবার চরম কষ্টে ছিল। ঘরে খাবারের সংকট দেখা দিয়েছিল এবং কোথাও যেতে পারিনি। এমন সময় বিজিবির সদস্যরা আমাদের বাড়িতে এসে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। তাদের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। আমরা বিজিবির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এ সময়ে বিজিবির এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগও দুর্গত মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। সময়োপযোগী এই সহায়তার জন্য তারা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে?

নিজস্ব প্রতিবেদকঃ ‎ দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা-কারাবরণ, ত্যাগ ও আনুগত্যের পরও প্রত্যাশিত মূল্যায়ন নিয়ে প্রশ্ন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত মুখ শামসুজ্জামান দুদু। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতি-বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি দলের একজন অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ত্যাগ-সংগ্রামের পরও তাকে প্রত্যাশিত জায়গায় দেখা যাচ্ছে না-এমন আক্ষেপ এখন নেতাকর্মী-সমর্থকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন অনেকে। দুদুর সমর্থক ও বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, মামলা ও কারাবরণ এবং দীর্ঘদিন দলীয় রাজনীতিতে ভূমিকা রাখার পরও শামসুজ্জামান দুদুর রাজনৈতিক অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে কাজে লাগানো হচ্ছে কি না, সেটি এখন আলোচনার বিষয়। সমর্থকদের কেউ

আরও পড়ুন
language Change