তারিখ লোড হচ্ছে...

চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন

মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ

প্রায় চার বছর ধরে নির্বাচন না হওয়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (রেজি নং-১৯৫৭) নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দ্রুত তফসিল ঘোষণা করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

সোমবার বিকেলে মোংলা বন্দর সিবিএ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ তলবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, এতে প্রায় ৫৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, খুলনা ও হিরণ পয়েন্টসহ বিভিন্ন ইউনিটের কর্মচারীরা ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগকে সদস্যসচিব এবং ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা (আয়) মোঃ নিয়ামুর রহমানকে সদস্য করা হয়। নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী বলেন, সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব কর্মচারীদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।

নির্বাচন পরিচালনা কমিটি সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।সভায় বক্তারা বলেন, ২০২১ সালে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলেও বিভিন্ন মামলা, আদালতের আদেশ ও প্রশাসনিক জটিলতার কারণে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে কর্মচারী সংঘের কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। তাদের অভিযোগ, এ পরিস্থিতিতে সাধারণ সদস্যরা সাংগঠনিক অধিকার ও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল কর্মচারী সংঘের প্রয়োজন। তাই গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। তবে নির্বাচন বিলম্ব এবং সভায় উত্থাপিত অভিযোগের বিষয়ে বর্তমান অ্যাডহক কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হারুনর রশিদ মুন্না ভাই এর ভালোবাসা ছাড়া কিছুই চাই না -বোরহান বেপারি

রুমাইয়া কেয়াঃ রাজনৈতিক অঙ্গনের সবাই সমানভাবে আত্মমর্যাদা রক্ষা করতে না পারলেও কেউ কেউ তা পারেন। কিছু মানুষ থাকেন যাঁরা ত্যাগ ও নিষ্ঠার স্বাতন্ত্র্য রক্ষা করে এমন দৃষ্টান্ত তৈরি করেন, যা রাজনীতির আদর্শবাদী ধারাকে সমুন্নত করে। তেমনই এক রাজনৈতিক ব্যক্তিত্ব সফল ব্যবসায়ী যাত্রাবাড়ি থানা আওয়ামীলীগ ত্যাগী নেতা বোরহান বেপারি। আসন্ন ঢাকা ৫ আসনের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এক যুগের অধিক সময় ধরে আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছি হারুনর রশিদ মুন্না ভাই এর ভালোবাসা ছাড়া কিছুই চাই না। তিনি আরও বলেন মুন্না ভাই এর নেতৃত্বে সংসদ নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে মাঠে ছিলাম। বিএনপি জামায়াত এর হরতাল অবরোধ প্রতিহত করতে মুন্না ভাই এর ডাকে সাড়া দিয়ে যাত্রাবাড়িতে অংশ নিয়ে ছিলাম। ঢাকা ৫ আসনের এমপি

আরও পড়ুন
language Change