তারিখ লোড হচ্ছে...

বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ
পাঠক সংখ্যা
638

মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের গ্যাসের যোগান কমিয়ে দেওয়া হয়েছে। এতে করে আমদানিকৃত এলএনজিনির্ভর চট্টগ্রামের গ্যাস সেক্টরে সংকট দেখা দিয়েছে। ঢাকার দিকে গ্যাস নেওয়া আরো বাড়ানো হলে চট্টগ্রামের সংকট আরো প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটিতে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাসের যোগান ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে গেছে। চট্টগ্রামে গতকাল মাত্র ২২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএলসহ বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র। চট্টগ্রামে কেবলমাত্র কাফকোতে সার এবং শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুতের উৎপাদন চলছে। চাহিদার সাথে যোগানের ব্যবধান বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে গ্যাসের চাপ। শিল্প–কারখানা এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাসের চাপ কমে গেছে। নগরীর বিভিন্ন এলাকার রান্নাঘরের চুলাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

সূত্র জানিয়েছে, চট্টগ্রামে গ্যাসের সংকট পুরনো। চট্টগ্রামের গ্যাস সেক্টরের পুরোটাই আমদানিকৃত এলএনজিনির্ভর। কোনো কারণে এলএনজি আমদানি বা সরবরাহ ব্যাহত হলে চট্টগ্রামে গ্যাসের বিকল্প কোনো উৎস নেই। চট্টগ্রামে স্বাভাবিক অবস্থায় গ্যাসের চাহিদা প্রায় ৪শ মিলিয়ন ঘনফুট। কিন্তু এখানে গ্যাস সরবরাহ দেওয়া হয় ২৭০ থেকে ২৮০ মিলিয়ন ঘনফুট। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে চট্টগ্রামে গ্যাসের যোগান আরো কমিয়ে দেওয়া হয়েছে। গেল সপ্তাহে চট্টগ্রামে ২৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছিল। এতে করে গ্যাসের চাপ কমে যায় এবং বিভিন্ন শিল্প–কারখানা এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দেখা দেয়। মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটির দেখা দেওয়ায় ুগতকাল ন্যাশনাল গ্রিডে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এজন্য চট্টগ্রামে গ্যাসের যোগান আরো কমিয়ে মাত্র ২২৫ মিলিয়ন ঘনফুট যোগান দেওয়া হয়েছে। এতে করে গ্যাসনির্ভর কলকারখানাসহ সর্বত্র গ্যাসের অভাব দেখা দিয়েছে।

ঢাকাসহ সন্নিহিত অঞ্চলেও গ্যাসের প্রবাহ কমে গেছে। ঢাকা অঞ্চলের যোগান ঠিক রাখতে চট্টগ্রামে গ্যাসের যোগান আরো কমিয়ে দেওয়া হলে এখানে সংকট বাড়বে। ৪শ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান পুরো সেক্টরে সংকট সৃষ্টি করেছে। চট্টগ্রামে শুধুমাত্র কাফকোতে সার উৎপাদন চলছে। বন্ধ রয়েছে সিইউএফএল। কেবলমাত্র শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন চলছে। এই কেন্দ্রে মাত্র ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে। বাকি ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে চট্টগ্রামের শিল্প–কারখানা, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বাণিজ্যিক এবং আবাসিকসহ সবগুলো খাত সামাল দেওয়া হচ্ছে। ফলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে গ্যাসের প্রবাহ ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। সূত্র বলেছে, চাহিদার প্রায় এক চতুর্থাংশ গ্যাস কমিয়ে দেওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্প–কারখানাসহ সবগুলো খাত বেকায়দায় পড়ে। বিশেষ করে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। কোনো কোনো এলাকায় রান্নাঘরের চুলা বন্ধ হয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে।

কর্ণফুলী গ্যাসের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, গ্যাসের যোগান কমে গেছে। একটি ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে। এদিকে মহেশখালীর ভাসমান টার্মিনালটি কবে ঠিক হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। তবে টার্মিনালটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত জন্য প্রকৌশলীরা কাজ করছেন। সংশ্লিষ্ট প্রকৌশলীরা আশাবাদ ব্যক্ত করেছেন, দুই–তিন দিনের মধ্যে ভাসমান টার্মিনালটি চালু করার চেষ্টা করা হচ্ছে। এটি চালু করতে দেরি হলে কিংবা ঢাকার দিকে গ্যাসের যোগান বাড়াতে হলে চট্টগ্রামের পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ৮

বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ৮

ডেস্ক রিপোর্টঃ ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার (৩২) নিহত এবং ৮ জন আহত হন। ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) ফরিদপুরগামী একটি বাস ও ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইট বোঝাই একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পড়ে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনাটি মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের আসনে ছিলেন, তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়েছে।

আরও পড়ুন
language Change