তারিখ লোড হচ্ছে...

পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার

পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না ও তাঁর পরিবারকে ফেসবুকে গালিগালাজসহ তুলে নিয়ে হত্যা এবং পা কেটে ফেলার সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে।

এ ঘটনার বিচার ও নিরাপত্তা চেয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ওই জ্যেষ্ঠ সাংবাদিক। একই সঙ্গে তিনি সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার মূল সূত্রপাত গত ২৯ মে এনটিভি অনলাইনে প্রকাশিত শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ নেতার মাংস বিতরণ শীর্ষক একটি সংবাদকে কেন্দ্র করে। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার পর থেকেই সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু সাংবাদিক ইন্নার ওপর ক্ষুব্ধ হন। তারা সাংবাদিককে লেখালেখি বন্ধের চাপ দেন এবং তা না শুনলে মারাত্মক পরিণতির হুমকি দেন। পরবর্তীতে সাত্তার নামে এক নেতার ঘনিষ্ঠ সহকারী মোবাইল ফোনে সাংবাদিক ও তাঁর পরিবারকে ‘মাটির সাথে মিশিয়ে দেওয়ার’ হুমকি দেয়।

সর্বশেষ ঘটনা ঘটে গত ২৬ জুলাই রাতে। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক স্মরণসভায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার ছেলে শাফিন আহমেদ জিসান বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করা হলে স্বেচ্ছাসেবক দল নেতা ছানোয়ার হোসেন সানু সেই পোস্টে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন।

এরপর ঐ দিন গভীর রাতে (রাত ২টা ১৪ মিনিটে) ছানোয়ার হোসেন সানু সাংবাদিকের ছেলেকে ফোন করে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার আল্টিমেটাম দেন এবং সাংবাদিক ইন্না ও তাঁর স্ত্রীকে অশালীন ভাষায় গালাগাল করেন। পরদিন ২৭ জুলাই সকালে ছানোয়ার হোসেন সানু ফেসবুক মেসেঞ্জারে সাংবাদিক ইন্নার ‘পা কেটে নেওয়া হবে’ মর্মে হুমকিবার্তা পাঠান।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না বলেন, আমি ২০০১ সাল থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদারিত্বের সাথে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতা করে আসছি। একটি নিউজের জের ধরে এবং পরবর্তীতে আমার ছেলের বক্তব্যের কারণে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা আমাকে ও আমার পরিবারকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাদের মেসেজ ও কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, অভিযোগটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর করেছে এবং আমি দপ্তর সম্পাদক হিসেবে অভিযোগটি রিসিভ করেছি। সেই সাথে আমি আমার দাপ্তরিক নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়েছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট: দেশের ১৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয় রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন
language Change