তারিখ লোড হচ্ছে...

চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

আয়কর বিভাগে উচ্চমান সহকারী হিসেবে চাকরি শুরু করে বর্তমানে কর অঞ্চল-৮, ঢাকার অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম। সরকারি চাকরির আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে। অনুসন্ধানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে একাধিক ফ্ল্যাট, পাবনায় বাড়ি-জমি, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সম্পদের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০০৭ সালে উচ্চমান সহকারী পদে আয়কর বিভাগে যোগ দেন সাইফুল ইসলাম। চাকরিজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে বর্তমানে তিনি অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, তুলনামূলক সীমিত সরকারি চাকরির আয় হলেও এর মধ্যে তিনি রাজধানীসহ নিজ জেলায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালে সাইফুল ইসলামের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান শুরু হয়। পরবর্তী সময়ে বিষয়টি প্রকাশ্য অনুসন্ধানেও যায়। অনুসন্ধানকালে একাধিকবার কর্মকর্তা পরিবর্তন হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা অনুসন্ধানে তার সম্পদের একটি বড় অংশের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

দুদকের অনুসন্ধানে তিন ফ্ল্যাট

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন ব্লক-এ, রোড নম্বর-৮, বাড়ি নম্বর-১৮ এলাকায় সাইফুল ইসলাম ও তার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে। এছাড়া ধানমন্ডির ৩/৪০ সুলতানগঞ্জ, পশ্চিম ধানমন্ডি এলাকায় তার নামে একটি ফ্ল্যাট থাকার তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে।

অর্থাৎ রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকায় তার ও তার স্ত্রীর নামে মোট তিনটি ফ্ল্যাটের তথ্য পেয়েছে দুদক-যেগুলোর মালিকানা ও সম্পদের উৎস যাচাই করা হচ্ছে। পাবনায় বাড়ি, জমি ও সঞ্চয়পত্র

নিজ জেলা পাবনার সদর উপজেলার গোগাছি গ্রামে সাইফুল ইসলামের একটি আলিশান বাড়ি রয়েছে বলেও অনুসন্ধান সূত্রে জানা গেছে। পাশাপাশি ব্যাংকে অর্ধকোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে তার।

এ ছাড়া পাবনা জেলা সদরে তার শ্বশুর আফজাল মাহমুদের নামে বহুতল বাড়ি ও কয়েক একর জমি থাকার তথ্যও দুদকের অনুসন্ধানে এসেছে। এসব সম্পদের সঙ্গে সাইফুল ইসলামের কোনো ধরনের সংশ্লিষ্টতা বা অর্থের উৎস রয়েছে কি না, সেটিও যাচাই করছে সংস্থাটি।

যেসব নথি সংগ্রহ করেছে দুদক

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, শেয়ারবাজার, রাজউক, সিটি করপোরেশন, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, সাইফুল ইসলাম ও তার স্ত্রীর নামে থাকা সম্পদের বিষয়ে দেওয়া ব্যাখ্যা এখন পর্যন্ত সন্তোষজনক নয়। ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। অনুসন্ধান শেষ না হলেও মামলার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

স্ত্রীকে ব্যবসায়ী দেখানোর অভিযোগ

অভিযোগ রয়েছে, সম্পদের উৎস আড়াল করতে সাইফুল ইসলাম তার স্ত্রী আল্লিকা মাহমুদকে ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। আল্লিকা মাহমুদ আগে বেসরকারি চাকরি করলেও বর্তমানে গৃহিণী।

তবে তার আয়কর নথিতে গরু মোটাতাজাকরণ ও মৎস্য ব্যবসা থেকে বছরে উল্লেখযোগ্য আয় দেখানো হয়েছে। বাস্তবে এসব ব্যবসার অস্তিত্ব বা কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। আয়কর নথিতে দেখানো এসব আয়ের উৎস ও বাস্তবতা নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই চলছে বলে জানা গেছে। স্থায়ী ঠিকানা নিয়েও অভিযোগ

এ ছাড়া সাইফুল ইসলাম চাকরিতে যোগদানের সময় স্থায়ী ঠিকানা নিয়েও অসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার স্থায়ী নিবাস রাজশাহী বিভাগের পাবনা জেলায় হলেও চাকরির নথিতে ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় স্থায়ী ঠিকানা দেখানোর অভিযোগ রয়েছে।

বর্তমানে কর অঞ্চল-৮-এ দায়িত্বে

বর্তমানে সাইফুল ইসলাম কর অঞ্চল-৮, ঢাকার অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে সার্কেল ১৬৯ ও ১৭৬-এ দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

দুদকের অনুসন্ধান সূত্রের দাবি, ২০২২ সালে গোয়েন্দা অনুসন্ধান শুরুর পর পরবর্তী সময়ে প্রকাশ্য অনুসন্ধান শুরু হয়। এ সময় কয়েক দফা অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধানে সাইফুল ইসলামের সম্পদের বিষয়ে বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহ করা হয়েছে। তবে অনুসন্ধান এখনো আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি।

বক্তব্য পাওয়া যায়নি

সাইফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তার অফিসে সরাসরি যোগাযোগ করা হলে তিনি পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান। তবে পরবর্তীতে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু

বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানায়, কমিশনের ওয়েবসাইট বা পোস্টাল ভোট বিডি অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ইসি আরও জানায়, ভোট দেওয়ার পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। এ বিষয়ে আজ বুধবার ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী

আরও পড়ুন
language Change