তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

মেঘনায় জোড়পূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় জোরপূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৩০ মে,২৪) উপজেলার লুটেরচর গ্রামের দক্ষিণ পাশে ভাটেরচর নতুন রাস্তা হতে উপজেলা যেতে প্রায় ১ কিলোমিটার এগিয়ে হাইওয়ে রাস্তা থেকে শ্যামলীমা প্রজেক্ট পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তার কাজ চলাকালীন সময় জোড়পূর্বক জমি দখল ও মারপিটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, এই জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিজ্ঞ আদালত, দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতে মুক্তার হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দেওয়ানী মামলা দায়ের করেন। বাদী আইনী লড়াইয়ে কুমিল্লার বিজ্ঞ লাকসাম সিনিয়র জর্জ আদালত থেকে গত ২৯ মে, একটি অস্থায়ী নিষেধাজ্ঞাও নিয়ে আসেন। এ নিষেধাজ্ঞায় আছে যে, আগামী ধার্য্যকৃত তারিখ পর্যন্ত নালিশী ভূমিতে উভয় পক্ষকে স্থিতিশীল আদেশ বজায় রাখার নির্দেশ দেওয়া গেল। কিন্তু কোর্টের এই আদেশ অমান্য করে চলছে শ্যামলীমা সমবায় সমিতি লিমিটেড এর রাস্তার কার্যক্রম। মামলাদীন ভূমি হচ্ছে বি, এস ১৩৮৬ ও ৩৫৫ সাবেক ৬১২,৬১৩,৭৫১,৬১৪,৫৬৪ মোট ১১৪ শতক ভূমির উপর মামলা চলমান।

শ্যামলীমা সমবায় সমিতির লিমিটেড এর সাধারণ সম্পাদক মেঘনা উপজেলার সাবেক ইউএনও বর্তমান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালক মোহাম্মদ সামছুল হকের সাথে কথা বললে তিনি বলেন- এখানে এলজিইডি’র একটা প্রকল্পের কাজ করতেছে, যারা অভিযোগ করছে তারা সরকারি জায়গা দখল করে আছে। এদিকে উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার বিষয়টি অস্বীকার করে বলেন- শ্যামলীমা প্রজেক্টে এখন কোন এলজিইডি কাজ করতেছে না।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক তাদের ব্যক্তি মালিকানা জমি দখল করে রাস্তা নির্মান করতেছে। সরকারি কোনো প্রকল্প নেই, নেই কোনো সরকারি অনুমোদন। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার নাকের ডগা দিয়ে কি করে এমন অবৈধ রাস্তা নির্মান করে এমন অভিযোগ তুলে প্রশ্ন ভুক্তভোগীদের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস আমাদের এই প্রতিনিধিকে বলেন, আমি সরজমিনে গিয়ে খাসজমি নির্ধারন করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি এবং এ জমির বাহিরে কাজ না করার নির্দেশ দিয়েছি। এই রাস্তা নির্মানের নামে স্থানীয় প্রভাবশালীদের মাঝে টাকার অংঙ্ক পারসেন্টিস হিসাবে ভাগাভাগি হয় বলে মানুষের মাঝে গুঞ্জন রয়েছে। সাধারণ মানুষ বাঁধা দিতে গেলে তাদেরকে হামলা- মামলা ও বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। প্রভাবশালীদের আতঙ্কে তারা মানবেতর জীবন যাপন করছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে চারজন নিহত হয়েছেন।নিহতদের চারজনই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ বেলা ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা ছিল কিন্তু আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় ছয়তলায়। ছয় তালার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহ গুলা পাওয়া যায়।

আরও পড়ুন
language Change