তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

মুসলিম ট্যূরস এন্ড ট্রাভেলস এর মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পাঠক সংখ্যা
638

মনিরুজ্জামান মনি:

মুসলিম ট্যুরস এন্ড ট্রাভেল স এর পরিচালক মোস্তাক আহাম্মদ এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ফারুক ও মহিবুল্লাহ নামের দুইজন ব্যক্তি । মতিঝিল থানা, বায়রা ও জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো এর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন তারা ।

ফারুক নামের একজন অভিযোগ কারীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত প্রায় ৯ মাস পূর্বে তার আপন সহোদর মোঃ ইলিয়াস হোসেন সহ ৫/৬ জন কর্মী কে সৌদি আরবের পাঠানোর জন্য,মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পরিচালক মোঃ মোস্তাক আহাম্মদ (আর,এল-৭২৩ ) রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, ২৮/১ সি ,চতুর্থ তলা, টয়েনবি সার্কুলার রোড মতিঝিল ঢাকা-১০০০
বর্তমান ঠিকানা-মোঃ মোস্তাক আহাম্মদ (৬০) পিতা- মৃত আনোয়ার হোসেন মঞ্জু, সাং- ১নং ওয়ার্ড, তমরদ্দি ইউপি, থানা- হাতিয়া, জেলা: নোয়াখালীর
এর মাধ্যমে পৃথক চুক্তি তে, সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে ফাইভ স্টার হোটেলের ক্লিনার ভিসা দিয়ে সৌদি আরবে পাঠায় । ইলিয়াস সহ ৫/৬ জন কর্মীকে একটি বন্ধ ঘরে আটকিয়ে রেখে, বিভিন্ন সাপ্লাই কোম্পানীকে ও স্থানীয় দালাল চক্রকে দিয়ে কাজ করিয়ে বেতন তুলে নেয়, কিন্তু তাদের কোন রকম বেতন ভাতা দেয় না। ৩ মাসের মধ্যে আকামা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আকামা করে দেয় না। আকামা করার কথা বললে, তাদেরকে অমানসিক নির্যাতন করে আসছে। আকামা দেওয়ার কথা বলে, পাসপোর্ট আটকে রেখে আরো দুই লক্ষ টাকা বিকাশের মাধ্যমে নেয় ।।পরবর্তীতে যে আকামার কাগজটা দেয় সেটা দেখা যায় ভুয়া বলে প্রমাণিত হয় । সৌদি আরবে মোস্তাকের ভাতিজা পরিচয় দানকারী আল আমিন নামে একজন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ।

লিখিত অভিযোগসূত্রে আরো জানা যায়,
উক্ত কোম্পানীর মাধ্যমে ১৫/২০ জন বা তার অধিক শ্রমিক আজ এইভাবে মানবেতর জীবনযাপন করছে । কখনো কখনো খাবারের ব্যবস্থা না করে রুমে আটকে রেখে নির্যাতন করছে। দেশে ফিরতে চাইলে পাসপোর্ট, কাগজপত্র আটকে নির্যাতন করছে।
আমার ভাই ইলিয়াস নিরুপায় হয়ে ওখান থেকে পালিয়ে তাবুক শহরে নিজ দায়িত্বে পলাতক ও মানবেতর জীবনযাপন করছে ।
বর্তমানে অন্যদেরকে মক্কা শহরের একটি নির্মানাধীন কন্ট্রাকশন বিল্ডিং এর আন্ডার গ্রাউন্ডে আটকে রেখে কাজ করাচ্ছে স্থানীয় গ্রুপ ও ভিনদেশী লোকেরা । যারা ২৪ ঘন্টা পাহারা দিয়ে সবাইকে বন্দি করে রেখেছে। উক্ত সাইট থেকে বের হতে চাইলে ৩/৪ লক্ষ টাকা দাবী করছে। কিছু লোক পালাতে পারলেও, বর্তমানে বাকিদের কড়া পাহারায় রেখেছে।

বাংলাদেশস্থ রিক্রুটিং এজেন্সীর মালিক জনাব মোঃ মোস্তাক আহমেদের কাছে প্রতিকার চেয়ে বার বার অনুরোধ করলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বরং সৌদি আরবে তার ভাতিজা পরিচয় দানকারী আল আমিনের মাধ্যমে নির্যাতনের মাত্রা আরও বাড়ি দিয়েছেন বলে জানা যায় ‌। তিনি বলেন কেউ আমার কিছু করতে পারবে না।
আমি ভাই কে নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। তার নিরাপত্তা নিয়ে মারাত্মক চিন্তিত। তাই নিরুপায় হয়ে আবেদন করেছেন বলে উল্লেখ করেন ।
আরেকজন লিখিত অভিযোগকারী মহিবুল্লাহ জানান, মোস্তাক আমাকে রোমানিয়া নিয়ে যাওয়ার কথা বলে আমার কাছ থেকে গত ২৩/০২/২০২৩ ইং তারিখে সোনালী ব্যাংক মতিঝিল শাখা যার হিসেব নং-০০০২৬৩৪১০০৪০১ তে, ৫০ হাজার টাকা গ্রহন করে। পরবর্তীতে একই শাখায় গত ১৩/০৩/২০২৩ তারিখে আবারও ৫০ হাজার টাকা গ্রহন করে। ২০২৪ সালের জানুয়ারির ৩০ তারিখ মঙ্গলবার বিকেল ৫’টায় নগদ তার অফিসে বসে আরো ১ লাখ টাকা গ্রহণ করে । বিবাদী দীর্ঘদিন যাবত আমাকে বিদেশে নিবে, নিচ্ছে বলে প্রতারণা করে আসছে এবং তার অফিসে গেলেও সে আমার সাথে দেখা করছে না। সে আমার ব্যক্তিগত পাসপোর্ট ও আটকে রেখেছে,
যার নং- A07009843 যা চাইলেও সে তা দিচ্ছে না, পাসপোর্ট দিতেও নানা তালবাহানা শুরু করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াসের বোন জামাই কামাল বলেন, মোস্তাক একজন প্রতারক প্রকৃতির লোক । প্রতারণা করেই বেড়ানো তার মূল ব্যবসা । আমার আত্মীয় কে তার মাধ্যমে সৌদি আরব পাঠাতে গিয়ে আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়েছি, পরবর্তীতে ২ লক্ষ টাকা ধার করে টাকা দিয়েছি শুধু ইলিয়াসের ভালো থাকার জন্য ।
ইলিয়াস ভালো তো দূরে থাক এখন পালিয়ে জীবন পার করছে । মোস্তাকের কাছে ফোন দিলে সে বিভিন্ন হুমকি দেয়, মাননীয় প্রধান উপদেষ্টা নাকি তার বন্ধু,
৫ আগস্ট এর আগে যত গণহত্যা হয়েছে সব মামলার দায়িত্ব নাকি সরকার তার ওপর দিয়েছে, বেশি কথা বললে আমাদেরকে সেই মামলায় ফাঁসিয়ে দেবে বলে জানায় ।
তারা আরো জানায় নোয়াখালীর হাতিয়া থেকে নাকি মোস্তাক সবমিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ‌।
এ বিষয়ে জানতে মতিঝিল থানার এসআই আজিজের নিকট জানতে চাইলে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে জানতে চাইলে মুসলিম ট্যুরস এন্ড ট্রাভেলস পরিচালক মোস্তাক আহমদ সকল অভিযোগ অস্বীকার করেন ।
অবশ্য কিছুদিন আগেও তিনি সাংবাদিকের সাথে খুব দুর্ব্যবহার করেন ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং’র সভাপতিত্বে বক্তব্য দেন বরুড়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ সাজেদুর রহমান, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় চন্দ্র সরকার , উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ মিয়া। উপস্থিত প্রশিক্ষক বৃন্দরা বলেন, তামাক ব্যবহার বা ধূমপান অত্যান্ত ক্ষতিকারক, যা কার্যত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। ধূমপানে বিষপান, সবারই জানা, তবু বহু মানুষ ধূমপান। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ধূমপানে নিঃশেষ হতে পারে প্রতিটি অঙ্গ প্রতঙ্গ

আরও পড়ুন
language Change