তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে

মাগুরা পরিবার পরিকল্পনা অফিসে ভূয়া নাম ও সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে

পাঠক সংখ্যা
638

জাহাঙ্গীর আলম মাগুরা থেকে ফিরে॥
মাগুরা শ্রীপুর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে ভুয়া নাম, সার্টিফিকেট ও সনদ দিয়ে দাইনার্স মাহফুজা খানম দিনা নামে একজনকে চাকরি পেতে মাগুরা জেলার সহকারী পরিবার পরিকল্পনা অফিসার, মেডিকেল অফিসার ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সহযোগিতা করার অভিযোগ উঠেছে।

জানা যায়, মাগুরা শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের মেয়ে মাহফুজা খানম (দিনা) ১৯৮৪ সালের ১৫ ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। সে পরিবার পরিকল্পনা অফিসে দাইনার্স হিসেবে চাকরি নিতে ভুয়া স্কুল সনদ, ভুয়া অভিজ্ঞতা সনদ ও ১০ বছর বয়স কম দেখিয়ে চাকরিতে নিয়োগ নিয়েছেন। চাকরি নিতে সে একই স্কুলকে ২ টা স্কুল ও স্কুলের প্রতিষ্ঠা তারিখ ২ বার ব্যবহার করেছেন। যার একটি জগদাল মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত ১৯৭৬ ইং এবং অপরটি জগদাল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত ১৯৭০ সাল। এই স্কুল থেকে সে ভুয়া শিক্ষা সনদ সংগ্রহ করেন। এখানে লক্ষ্যনীয় বিষয় মাহফুজা খানম দিনার সংগৃহীত দুইটি শিক্ষা সনদে একই শিক্ষকের দুইরকম স্বাক্ষর। এমনকি ডা: মো: মোক্তাদুর রহমানের স্বাক্ষর নকল করে ভুয়া শিক্ষা সনদ তৈরি করেছেন।
এ ব্যাপারে তদন্ত প্রতিবেদকে উল্লেখ করা হয় তদন্ত কর্মকর্তা অভিযুক্ত মাহফুজা খানম দিনার কাছে তার বয়স পরিবর্তনের কারণ জিজ্ঞাসাবাদ করেনি বা তার কাছ থেকে কোন বিবৃতি ও নেননি এবং এ বিষয়ে তিনি নিজেও কোন মন্তব্য করেননি। মাহফুজার বিবাহের সময় নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কর্মকর্তা কাবিন নামা যাচাই করলেই সত্যতা পেতেন। কিন্তু, তিনি তা করেন নাই। মেয়ে কিভাবে ১৪ বছর বয়সে এসএসসি পাস করেছে যাচাই করেননি এবং কোন মন্তব্য করেননি। তদন্ত প্রতিবেদনের দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় প্যারায় উল্লেখ করেছেন, ডাক্তার আ, ন,ম মইনুল হোসেন, মেডিকেল অফিসার (এমসিএইচ -এফপি), মাগুরা সদর, মাগুরা বিবৃতি দেন যে, তার (মাহফুজা) জন্ম সনদ, শিক্ষা সনদ এবং অন্যান্য সনদসমূহ সঠিক আছে। প্রতিবেদনা দ্বিতীয় পৃষ্ঠায় অভিযুক্ত -২ এ উল্লেখ করেছেন, প্রতারণা ও জালিয়াতি করে চাকরি পেতে মাহফুজা খানম দিনাকে সহযোগিতা করেছেন সম্পর্কে মো: দারুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাগুরা সদর, মাগুরা বিবৃতি দিয়েছেন যে, মাহফুজা খানম দিনা এর চাকরি প্রাপ্তির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। জনাব পলাশ কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, মোল্লাহাট, বাগেরহাট অভিযোগটি তদন্ত করেন। কিন্তু তিনি মোটা অংকের অনৈতিক সুবিধা নিয়ে অর্থের কাছে নিজের নৈতিকতা ও আদর্শ বিক্রি করে অভিযোগের সঙ্গে দেয়া তথ্য প্রমানাদি এবং তদন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত নিবিড় পর্যালোচনা না করে তথ্য গোপন করে মনগড়া তদন্ত প্রতিবেদন দিয়ে অভিযুক্তদেরকে নির্দোষ প্রমাণ করে দুর্নীতিতে সহায়তা করেছেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন / মন্তব্য পর্যালোচনা করলেই এর সত্যতা প্রমাণিত হবে। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন ও বক্তব্য : তদন্ত প্রতিবেদনের প্রথম পৃষ্ঠা অভিযোগ ১ এ উল্লেখ করেছেন,( ক) ভুয়া স্কুলের নামে শিক্ষা সনদ সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি বিবৃতি দেন যে, তিনি জগদল সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন।( খ)মাগুরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রহিম বলেছেন যে, জগদল মাধ্যমিক বিদ্যালয় নামে কোন বিদ্যালয় নেই তবে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় নামে মাধ্যমিক বিদ্যালয় আছে। অভিযুক্ত ব্যক্তি কর্তৃক প্রদর্শিত শিক্ষা সনদ দেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন যে, উক্ত শিক্ষা সনদ সঠিক এবং উহা জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় হতে দেওয়া হয়েছে।প্রমাণ হিসেবে সে যদি প্রকৃতপক্ষেই জগদল সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়( স্থাপিত ১৯৭০ ইং) এ পড়াশোনা করে থাকে তাহলে, সে কেন জগদল মাধ্যমিক বিদ্যালয় (স্থাপিত ১৯৭৬ ইং) নামক ভুয়া স্কুলের নামের শিক্ষা সনদ দিয়ে ( সনদটি ২/৪/২০১১ তারিখে স্বাক্ষরিত) চাকরি নিয়েছে। আরো প্রমান হিসেবে জগদল সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৭০ ইং) এর নামে পুনরায় ভুয়া শিক্ষা সনদ তৈরির ঘটনাও জানাজানি হয়ে গেলে সে কেন পুনরায় ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষকের কাছ থেকে প্রত্যয়ন এনেছে।

একজন তদন্ত কর্মকর্তা শিক্ষা ও অভিজ্ঞতার সনদ যাচাই না করে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে চাকরি দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাগেরহাট মোল্লাহাট মেডিকেল অফিসার (এফপি) ও মাগুরা জেলা তদন্ত কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস অস্বীকার করে এড়িয়ে যান (চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৭ জেলায় ঝড়ো হাওয়ার আভাস

৭ জেলায় ঝড়ো হাওয়ার আভাস

ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাত জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার (২৭ জুলাই) সকাল ৫ থেকে পরবর্তী ৮ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার এই পূর্বাভাসের প্রেক্ষিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া একই দিনে আরেকটি পূর্বাভাসে জানানো হয়, রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ

আরও পড়ুন
language Change