তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

১৫ বছর নিজেদের সুবিধার প্রকল্পগুলোতে বাংলাদেশকে ঋণ দিয়েছে ভারত

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

সড়ক ও রেলপথসহ বাংলাদেশের যেসব প্রকল্পে ভারতের সুবিধা আছে সেগুলোতেই বিগত ১৫ বছর ঋণ দিয়েছে দেশটি। এসব প্রকল্প তেমন কোন কাজে লাগেনি বরং ঋণের চাপে পড়েছে বাংলাদেশ।

শনিবার (৩০ নভেম্বর) অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটিসূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, আওয়ামী লীগের সরকার পরিচালনা পদ্ধতিই ছিল দুর্নীতি সহায়ক। বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে সেই পদ্ধতি ছিল দুর্নীতি ও অনিয়মকে উৎসাহিত করার। ফলে এসব কর্মকাণ্ডে এতো বেশি দুর্নীতি ও অনিয়ম হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, তিনটি লাইন অব ক্রেডিট (এলওসি) মিলিয়ে দিল্লি ঢাকাকে ৭৩৬ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় এক্সিম ব্যাংকের মাধ্যমে গত অক্টোবর পর্যন্ত ছাড় হয়েছে মাত্র ১৮৬ কোটি ডলার। এখন পর্যন্ত প্রথম এলওসির ৩৭ কোটি ডলারের মতো পরিশোধ হয়েছে। তিনটি এলওসিতে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি, রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামো খাতে এ পর্যন্ত ৪০টি প্রকল্পের মধ্যে ১৫টি শেষ হয়েছে। আটটি চলমান এবং বাকিগুলো পরামর্শক ও ঠিকাদার নিয়োগ কিংবা প্রকল্প প্রস্তাবনা তৈরির পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে ইআরডির একাধিক কর্মকর্তা বলেন, গত ১৫ বছরে নিজেদের সুবিধার প্রকল্পগুলোতেই ঋণ দিয়েছে ভারত। এসব প্রকল্পের কাজ ভারতের ঠিকাদারদের দিয়েই হয়েছে। তারা ঋণের টাকা বাংলাদেশে না এনেই ভারত থেকেই নিজেদের খুশিমতো বিল তৈরি করে পরিশোধ করেছে। কিন্তু এখন আমাদের বৈদেশিক মুদ্রাই পরিশোধ করতে হবে। প্রকল্পগুলোতে ভারতের ঋণ ছাড়ে জটিলতা প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রতা তৈরি করেছে। শুধু বন্ধুত্ব ধরে রাখার জন্যই তাদের থেকে ঋণ নিয়েছে আওয়ামী লীগ সরকার।

প্রতিবেদনসূত্রে আরও জানা গেছে, গত ১৫ বছরে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল। অর্থ লুটপাটের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নেও রাজনৈতিক প্রভাব ছিল। সেই জিম্মি দশা কাটানোর জন্য কোনো উদ্যোগ ছিল না কর্মকর্তাদেরও। তাদের মধ্যে অনেকে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ছিল। অনেক ক্ষেত্রে প্রকল্প নেওয়া ও প্রস্তুত করার ক্ষেত্রে উন্নয়নের রাজনৈতিক প্রভাবে সরকারি কর্মকর্তারা প্রভাবিত হয়েছেন। সেই প্রকল্প পরবর্তী সময়ে একাধিকবার সংশোধিত হয়েছে, অর্থায়নের পরিমাণ বেড়েছে, সময় বেড়েছে। একই অবস্থা ছিল সচিবদেরও ফলে কিছুর পরিবর্তন আনা সম্ভব হয়নি।

প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের রাজনীতি ঠিক না থাকে তাহলে আমলাতন্ত্র এখান থেকে মুক্ত হবে না। রাজনৈতিক জায়গাটাতে গণতন্ত্র চর্চাটা খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

কমিটিসূত্রে জানা গেছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি বৈজ্ঞানিক পদ্ধতি, সরকারি নথি ও বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের চিত্র তুলে ধরেছে। তবে তবে সময় স্বল্পতার কারণে অর্থ পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা যায়নি। প্রতিবেদনটি রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে এবং পরদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

 

সবা:স:জু-২৩৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল শুক্রবার জানানো হয়, শনিবার ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে নামাজে জানাজা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এতে আরও বলা হয়, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোনো প্রকার ব‍্যাগ বা ভারি বস্তু বহন না করার

আরও পড়ুন
language Change