তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল

সর্বোচ্চ উচ্চতায় ডিএসই-সিএসই’র সূচক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইর সূচক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে রেকর্ড গড়েছে।

ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮৮৪.৬৭ পয়েন্ট ছুঁয়েছে। একইভাবে ডিএস-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকও সর্বোচ্চ স্থানে পৌঁছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি সিএসই’র সিএএসপিআই সূচকও নতুন রেকর্ড গড়েছে। আর প্রধান সূচক সিএসইএক্সও ১২ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ২২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮৪.৬৭ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগের দিন সোমবার (২৩ আগস্ট) ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮৬২.৪১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

এদিন একইভাবে ডিএসই-৩০ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৩.৫৫ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। একইভাবে ডিএসই শরিয়াহ সূচক ৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৪.৪৮ পয়েন্টে, এটিও ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসইতে এদিন ২ হাজার ৭৪০ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা কম।

মঙ্গলবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৩২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২১.৪৫ পয়েন্টে, যা সিএসই ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। আর সার্বিক সিএএসপিআই সূচক ৫৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫২.৫৩ পয়েন্টে, যা সিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

এদিন, সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। দিন শেষে সিএসইতে ১১৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

স্টাফ রিপোর্টার॥ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার কমিশন সভা শেষে ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের সময় ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৪ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি। জাতীয় সংসদ কক্ষে ভোট হবে দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত। এর আগে, মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের জানান সিইসি। পরপর দু’বার দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতির পদে আর থাকছেন না মো. আব্দুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। রাষ্ট্রপতি নির্বাচিত

আরও পড়ুন
language Change