তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাঠক সংখ্যা
638

নুর আলম শরীফ,খাগড়াছড়িঃ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রোববার ( ৮ই মার্চ ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমেদ সিদ্দিকী সঞ্চালনা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তব্য প্রদান করেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা এনসিপির সমন্বয়ক মো. হারুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিস হ্যাপি চাকমা, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু এবং তথ্য আপা ম্রাচাই মার্মা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা, সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নারীরা এখন শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু

প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শাহিন ৪৮ নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ। সোমবার ২ ফেব্রুয়ারি রাতে খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামে। তার বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি মেরাদিয়া পোড়াবাড়িতে থাকতেন। এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই  অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন রিকশাটির চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। এসআই

আরও পড়ুন
language Change